বিনামূল্যে চক্ষু ক্যাম্প

আপডেট : ২১ ডিসেম্বর ২০১২, ২০:২৩
পীরগঞ্জ উপজেলার লোহাগাড়া কলেজে রবিবার বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শাব্বীর আহমদ। গাঁওসুল আযম বিএনএসবি চক্ষু হাসপাতাল দিনাজপুরের সহযোগিতায় ও “আন্ধেরি হিলফে জার্মানী”র অর্থায়নে স্থানীয় বেসরকারি দোয়েল সংস্থা এই ক্যাম্পের আয়োজন করে। এখানে প্রায় এক হাজার চোখের রোগীকে প্রাথমিক চিকিত্সা দেয়াসহ একশ’ রোগীর চোখের ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়, যাদের বিনামূল্যে চোখে লেন্স সংযোজন করা হবে। সাবেক চেয়রম্যান আমজাদ হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ইসাহাক আলী, ভাইস-চেয়ারম্যান আশরাফ আলী বাদশা, আবুল কালাম আজাদ, খনগাও ইউপি আওয়ামী লীগ সভাপতি শহিদ হোসেন ও দোয়েল সংস্থার চেয়ারম্যান প্রভাষক তারেক হোসেন প্রমুখ।