আমার লেখা

আপডেট : ২১ ডিসেম্বর ২০১২, ২০:৩০
বন্যার্তদের জন্য ত্রাণ সাহায্য ও জরুরী ঔষধ সরবরাহের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দৈনিক পত্রিকায় একখানা দরখাস্ত লিখ। পরীক্ষার উপযোগী নিচের দরখাস্থটি তৈরি করে পাঠিয়েছে স্কলার্স হোম, সিলেটের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মেহবুব রহমান সানি। তাং : ১৫/১২/২০১২ ইং বরাবর সম্পাদক, দৈনিক ইত্তেফাক, কারওয়ান বাজার, ঢাকা। জনাব, আপনার বহুল প্রচারিত “দৈনিক ইত্তেফাক” পত্রিকায় চিঠিপত্র কলামে নিম্নের পত্রটি প্রকাশ করে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণে সহায়তা করলে কৃতার্থ হবো। বন্যার্তদের জন্য ত্রাণ সাহায্য চাই সিলেট জেলার বিশ্বনাথ থানা একটি জনবসতিপূর্ণ থানা। প্রতি বছর থানাটি প্রলয়ংকরী বন্যার কবলে পড়ে। প্রতিবারের মত এবারও থানাটি বন্যার ভয়াবহ গ্রাস থেকে মুক্তি পায়নি। এ বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ বর্ণনাতীত। বন্যার ফলে থানার অধিকাংশ গ্রাম পানিতে ডুবে গেছে। গ্রামবাসীদের ঘরবাড়ি বিনষ্ট হয়ে গেছে, ফলে গ্রামবাসীরা গৃহহীন হয়ে পড়েছে। ভেসে গেছে অনেক গবাদি পশু এবং অসহায় কৃষকের জমির ফসল পানিতে তলিয়ে গেছে। তাই আশ্রয়হীন গ্রামবাসীরা বিভিন্ন নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে। সেইসব আশ্রয়কেন্দ্রে এখন খাদ্য ও পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে। সেখানে বিশুদ্ধ খাবার ও পানির অভাবে কলেরা, টাইফয়েড, আমাশয় প্রভৃতি নানা রোগের প্রাদুর্ভাব হচ্ছে। এমতাবস্থায়, অবিলম্বে উপযুক্ত খাদ্য, পানীয় জল ও চিকিত্সার সুব্যবস্থা না করলে দুর্গতদের বাঁচানো সম্ভব হবে না। অতএব, যথাযথ কর্তৃপক্ষ সমীপে আকুল আবেদন, বিশ্বনাথ থানার এ মহাদুর্যোগে প্রয়োজনীয় খাদ্যদ্রব্য, ওষুধপত্র ও অন্যান্য ত্রাণ সামগ্রী জরুরী ভিত্তিতে সরবরাহ করে বন্যাকবলিত অসহায় জনসাধারণকে রক্ষা করবেন। নিবেদক এলাকাবাসীর পক্ষে মেহবুব রহমান সানি বিশ্বনাথ, সিলেট। মতামত জনাতে ফোন : ০১৭১৪৭০৫৭২৭ ই-মেইল:[email protected] ঠিকানা:বিভাগীয় সম্পাদক, অনুশীলন দৈনিক ইত্তেফাক ৪০ কাওরান বাজার,ঢাকা :১২১৫