শ্রীপুরে একযোগে ৮২ প্রাইমারি স্কুলের ফল প্রকাশ

আপডেট : ২১ ডিসেম্বর ২০১২, ২০:৫০
বৃহস্পতিবার মাগুরার শ্রীপুর উপজেলার ৮২টি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে একযোগে প্রকাশ করা হয়েছে। দুপুরে উপজেলা সদরের শ্রীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফল ঘোষণা করা হয়। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি দুর্গা প্রসাদ মজুমদারের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোঃ হাসেম আলী মন্ডলের সার্বিক ব্যবস্থাপনায় এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মসিয়ার রহমান ও মোঃ সিরাজুল ইসলাম মিয়া লাল্টু। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য সাংবাদিক আশরাফ হোসেন পল্টু, সিরাজুল ইসলাম টোকন এবং প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ হাসেম আলী মন্ডল। ফলাফল প্রকাশে প্রথম শ্রেণি থেকে দ্বিতীয় শ্রেণিতে মেধাভিত্তিক প্রথম স্থান অধিকার করেছে লামিয়া ইসলাম রিয়া, দ্বিতীয় সাদিয়া ও তৃতীয় সাদিয়া আফরোজ হেমা। দ্বিতীয় শ্রেণি থেকে তৃতীয় শ্রেণিতে প্রথম খোন্দকার রেহমান রাহিত, দ্বিতীয় সাদিয়া ইসলাম মৌন, তৃতীয় আনিকা তাসনিম। তৃতীয় শ্রেণি থেকে চতুর্থ শ্রেণিতে প্রথম নাহিদ হাসান, দ্বিতীয় জান্নাতুন ফেরদৌস অর্পিতা ও তৃতীয় আবু ফাহয়াদ সিদ্দিকী। চতুর্থ শ্রেণি থেকে পঞ্চম শ্রেণিতে প্রথম হয়েছে মায়িশা ইসলাম মিথি, দ্বিতীয় সৌমিতা কুন্ডু ও তৃতীয় মুন্সী রিফাত হাসান।