দ্বাদশ রাশির পূর্বাভাস

আপডেট : ২১ ডিসেম্বর ২০১২, ২০:৫২
আজ ৮ পৌষ, ১৪১৯ বঙ্গাব্দ এবং ৮ সফর, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মকর রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬-৪৮ মিনিটে এবং সূর্যাস্ত ৫-২১ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মকর রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৪। আপনার উপর প্রভাবকারী গ্রহ শনি ও ইউরেনাস। আপনার শুভসংখ্যা ৮ ও ৪। শুভবার:শনি ও রবিবার। শুভরত্ন:নীলা ও গার্নেট। প্রকৃতিগতভাবে আপনি:ব্যক্তি স্বাধীনতা প্রিয় ও দৃঢ় সংকল্পবদ্ধ। জীবনের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি সিরিয়াস। আপনি নিজেই নিজের পথ করে নিতে চান। গতানুগতিকতা থেকে ভিন্ন পথে নতুন কিছু করার স্পৃহা আপনার জন্মগত। আপনার সংবেদনশীলতা ও সৃজনশীলতা নিজেকে প্রকাশ করা ও অন্যকে বোঝার পক্ষে সহায়ক। আপনার আশপাশে সকল অন্যায়ের প্রতিবাদ করতে আপনি অগ্রণী হয়ে উঠতে পারেন। আপনার দৃঢ়তা অনেকের সাথে সম্পর্ক ছেদের কারণ হতে পারে। আপনার বলিষ্ঠতা ও দৃঢ়তা জীবনে সাফল্য এনে দিলেও আপনাকে আরও দূরদর্শী এবং পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে সচেষ্ট হতে হবে। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:গণিতজ্ঞ শ্রী নিবাস রামানুজন, জ্যোতির্বিদ গোট রিভার, মনজুর আহমেদ, ভূগোলবিদ ইনোকান্টলি গ্রাসিমোভ। মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)\ চাকরিজীবীদের জন্য দিনটি খুব একটা শুভ নয়। কারো সাথে মনমালিন্য দেখা দিতে পারে। আবেগ সংযত রাখার চেষ্টা করুন। চঞ্চলতা ক্ষতির কারণ হতে পারে। কাজকর্মে অধিকতর মনোযোগ দেয়ার চেষ্টা করুন। সহকর্মীদের সাথে সংযত আচরণ করুন। বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)\ আর্থিক দিক কিছুটা ভালো যাবে। কোনো সম্পত্তি কেনাকাটা হতে পারে। ফলে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা আছে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। শরীর ভালো থাকবে। কর্ম পরিবেশ অনুকূল থাকবে। মিথুন রাশি (২১ মে-২০ জুন)\ প্রণয়ে আনন্দ পাবেন। অহেতুক কোন ঝুঁকি না নিলেই ভাল করবেন। পুরনো কোন সমস্যা সমাধান হতে পারে। প্রভাবশালী কারো সাথে পরিচয় হতে পারে। বিশিষ্ট কোন ব্যক্তির সহযোগিতায় সমস্যা সমাধানে সক্ষম হবেন। ব্যবসায়িক দিক ভালো যাবে। কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)\ রফতানিকারকদের জন্য দিনটি শুভ। পোশাক রফতানিতে সাফল্য আসতে পারে। চাকরিজীবীদের জন্য দিনটি ভাল যাবে না। কাজকর্মে মন বসানো কঠিন হবে। কোন আত্মীয়ের ব্যাপারে ব্যস্ত থাকতে পারেন। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)\ মানষিক অশান্তি কমে যাবে। মন শান্ত রেখে কাজকর্ম করার চেষ্টা করুন। তবে আর্থিক দিক খুব একটা ভাল যাবে না। পাওনাদারদের কাছে বিব্রতবোধ করতে পারেন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)\ আর্থিক চিন্তা অব্যাহত থাকবে। পাওনা টাকা আদায় করা কঠিন হবে। চাকরিজীবীদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। পরিশ্রম বৃদ্ধি পাবে। সহকর্মীদের সহযোগিতা পাবেন। প্রয়োজনে সীমিত ঝুঁকি নিন। তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)\ বিজ্ঞানী ও প্রকৌশলীদের জন্য দিনটি শুভ। পেশাগত ক্ষেত্রে সাফল্য আসতে পারে। সাম্ভাব্য ক্ষেত্রে বিদেশে যাত্রার যোগ আছে। বিদার্থীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। আনন্দদায়ক কোন সাফল্য আসতে পারে। রোমন্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)\ ব্যবসায়িক মন্দা আস্তে আস্তে কাটাতে থাকবে। বিনিয়োগে সীমিত ঝুঁকি নিতে পারেন। পারিবারিক দিক ভালো যাবে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে না। প্রত্যাশা পূরণ হতে পারে। তবে কিছুটা অসমাপ্ত থেকে যেতে পারে। ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)\ বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। সাফল্যের সম্ভাবনা আছে। প্রতিবেশীর কোন কাজে সহযোগিতা করতে পারেন। তাতে সুনাম ও মর্যাদা বৃদ্ধি পাবে। ব্যবসায়িক দিক কিছুটা ভালো যাবে। জটিলতা থাকলে তা কাটিয়ে উঠতে পারবেন। মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)\ কোন সমাজসেবামূলক কাজে অংশগ্রহণ করতে পারেন। তবে সেক্ষেত্রে কোন সমস্যারও সৃষ্টি হতে পারে। বেসরকারি চাকরিজীবীদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। কর্মস্থলে বদলি সম্ভাবনা প্রকট। প্রয়োজনে কারো সহযোগিতা আশা করতে পারেন। প্রাপ্ত তথ্য ভাল করে যাচাই করে নিন। কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)\ কোন অসামাজিক কাজে জড়িয়ে পড়তে পারেন। দুর্নাম রটার আশংকা আছে। অর্থ নষ্ট হওয়ার আশংকা একেবারে উড়িয়ে দেয়া যায় না। সংযত হওয়ার চেষ্টা করুন। পারিবারিক অশান্তি দেখা দিতে পারে। যোগাযোগ শুভ। মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)\ বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পরীক্ষায় ভাল ফল আশা করতে পারেন। কোন প্রিয়জনের সাথে সাক্ষাত্ হতে পারে। আইনজীবীদের জন্য দিনটি শুভ। সুনাম ও সাফল্য আসবে। আর্থিক দিক শুভ।