আজ গৌরনদী মুক্ত দিবস

আপডেট : ২১ ডিসেম্বর ২০১২, ২০:৫৩
১৬ ডিসেম্বর স্বাধীনতা যুদ্ধের বিজয় ঘোষিত হলেও দেশের সর্বশেষ পাকহানাদার মুক্ত হয়েছিলো বরিশালের গৌরনদী। দীর্ঘ ২৮ দিন মুক্তিবাহিনী ও মুজিববাহিনীর যৌথ আক্রমণের পর ২২ ডিসেম্বর গৌরনদী কলেজে অবস্থানরত শতাধিক পাকসেনা মিত্রবাহিনী ও মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিলো। পাকসেনারা অত্র এলাকায় নির্মম হত্যাযজ্ঞ চালিয়ে পাঁচ সহস্রাধিক নিরীহ জনসাধারণকে হত্যা ও তিন শতাধিক মা-বোনের ইজ্জত হরণ করে।