বানারীপাড়ার পশ্চিম বাইশারী গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হরিমোহন ঘরামী (৮০) নামের এক সাবেক ইউপি সদস্যকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার সকাল সোয়া ৮টায় উপজেলার পশ্চিম বাইশারী গ্রামের সাবেক ইউপি সদস্য হরিমোহন ঘরামী নিজ বাড়ির বাগানে নারিকেল পাড়তে গেলে পূর্ব বিরোধের জের ধরে পাশের বাড়ির মৃত গৌরাঙ্গ লাল সন্ন্যামতের ছেলে পঙ্কজ কুমার সন্ন্যামত(৪৬), হিংমাংশু কুমার সন্ন্যামত (৪০), রঞ্জিত কুমার সন্ন্যামত (৫০),অসিত কুমার সন্ন্যামত (৪৮), মেয়ে এভলিন (৩৭) ও আইরীন (৩৪) অতর্কিতভাবে হামলা চালিয়ে তাকে বেদম মারধর করে। কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে মামলার আসামি হিমাংশু কুমার সন্ন্যামত (৪০), রঞ্জিত কুমার সন্ন্যামত (৫০) ও অসিত কুমার সন্ন্যামতকে (৪৮) গ্রেফতার করে। ওসি মেছবাউদ্দীন জানান- বাকি তিন আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।
