ঝিনাইদহের কালীগঞ্জে খ্রীষ্টান মিশন পরিচালিত আশীর্বাদ এজি স্কুলের বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠান, কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান ও প্রাক-শুভবড় দিন উত্সব উত্যাপন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে স্থানীয় কলেজ পাড়ার এজি স্কুল প্রাঙ্গণে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এজি চার্চের পালক রেভারেন জন তালুকদার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক খাজা আব্দুল হান্নান।
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা জানান, সাতক্ষীরার তালা উপজেলাধীন সকল গীর্জার সমন্বয়ে গঠিত তালা চার্চ ফেলোশীপের (টিসিএফ) আয়োজনে যীশু খ্রীষ্টের জন্মদিন উপলক্ষে আগাম শুভ বড়দিন পালনে বর্ণাঢ্য র্যালি, প্রার্থনা সংগীত, দলীয় নৃত্য, আলোচনা সভার আয়োজন করা হয়। র্যালি শেষে স্থানীয় শিল্পকলা একাডেমী মাঠে টিসিএফ সভাপতি পাষ্টার প্রদ্যুত্ সরকারের সভাপতিত্বে এবং রিক্তা মণ্ডল ও রানার পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনত্ কুমার। উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান।
