বঙ্গবন্ধু সেতুর ওপর বৃহস্পতিবার রাতে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। এদের মধ্যে বাসের চালকসহ ৫ যাত্রীর অবস্থা আশংকাজনক। এছাড়াও শুক্রবার ভোরে অপর যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর সেন্ট্রাল ব্যারিয়ার ভেঙ্গে আঁছড়ে পড়লে বাসটি দুমড়ে মুচড়ে যায়। এতে আহত হয় ৫জন। এঘটনায় বৃহস্পতিবার রাত ৩টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সেতুর ওপর দিয়ে যান চলাচল বন্ধ থাকে।
বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা জানান, নাটোরের বড়াইগ্রাম উপজেলার রাজ্জাক মোড়ের পাশে ঘন কুয়াশার মধ্যে যাত্রীবাহী বাস উল্টে গিয়ে প্রকৌশলীসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দ্বীন আলম জানান, বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রাজ্জাক মোড়ের কাছে নাটোরগামী বলাকা পরিবহন একটি ট্রাককে সাইড দিতে গিয়ে পার্শ্ব সড়কের উপরে উল্টে পড়ে।
