জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. আনোয়ার হোসেন বলেছেন, হরতাল, অবরোধ অথবা বিরোধী দলের ধ্বংস বাংলাদেশের বিজয়কে পরাজিত করতে পারবে না। নেত্রকোনা বিজয় মেলা উদ্যাপন কমিটি আয়োজিত গত বৃহস্পতিবার সন্ধ্যায় মুক্তমঞ্চে কমিটির সভাপতি মতিয়র রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী ও ডিজিটাল বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি ছিলেন ড. আনোয়ার হোসেন। অনুষ্ঠানে দেশের বিশিষ্ট আইটি বিশেষজ্ঞ মোস্তফা জব্বার তার বক্তব্যে দেশের অগ্রগতিতে তথ্য প্রযুক্তির দ্রুত সমপ্রসারণের দিক তুলে ধরেন।
