রাবি বিক্ষোভে ভিসির বাসভবন ঘেরাও

আপডেট : ২১ ডিসেম্বর ২০১২, ২১:০১
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের এক আবাসিক শিক্ষার্থীর কাছ থেকে মোবাইল ফোন ও টাকা ছিনতাইয়ের ঘটনায় গত বৃহস্পতিবার রাতে ঐ হলের আবাসিক শিক্ষার্থীরা নিরাপত্তার দাবিতে উপাচার্য বাসভবন ঘেরাও করে। জানা যায়, সোয়া আটটার দিকে হলের মাঠে বিশ্ববিদ্যালয়ের ফাইনান্স এন্ড ব্যাংকিং বিভাগের এমবিএ ছাত্র এবং স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন ‘বাঁধন” এর হল শাখার আঞ্চলিক প্রতিনিধি মারুফ আহমেদের কাছ থেকে ছিনতাইকারীরা অস্ত্র দেখিয়ে মুঠোফোন ও টাকা ছিনিয়ে নেয়।