বাংলাদেশ রেলওয়ের লালমনিরহাট থেকে সান্তাহার ও সান্তাহার থেকে লালমনিরহাট লাইনে ৪৮১ আপ ও ৪৮২ ডাউন লোকাল ট্রেনটির চলাচল দিন ধরে বন্ধ থাকায় এই রুটের হাজার হাজার যাত্রীদেরকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিকল্প পথে ৪ গুণ বেশি টাকা খরচ ও অতিরিক্ত সময় নষ্ট করে বিভিন্ন স্থানে যাতায়াত করতে হচ্ছে যাত্রীদের।
গত ১৬ ডিসেম্বর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোন পূর্ব ঘোষণা ছাড়াই ট্রেনটির চলাচল বন্ধ করে দেন। এতে করে লালমনিরহাট-সান্তাহার রেলরুটে তিস্তা, কাউনিয়া, বামনডাঙ্গা, সাদুল্লাপুরের নলডাঙ্গা, কামারপাড়া, গাইবান্ধা, বাদিয়াখালি, বোনারপাড়া, মহিমাগঞ্জ ও বগুড়া, এলাকার হাজার হাজার যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে । ট্রেনটি বন্ধ থাকায় শিক্ষার্থীরা স্কুল-কলেজে এবং চাকুরজিবীরা অফিসে পারছে না। ব্যবসায়ী ও কৃষকরা তাদের উত্পাদিত পন্য পরিবহন করছেন দ্বিগুন খরচ ও সময় ব্যয় করে। এ ব্যাপারে রেলওয়ের লালমনিরহাট ডিভিশনের বিভাগীয় ট্রাফিক সুপারিন্টেডেন্ট মোস্তাফিজুর রহমান জানান, ড্রাইভারসহ অন্যান্য জনবল সংকটের কারণে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। দ্রুত এ সমস্যা সমাধান করার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি।
