নীলফামারীর ডোমার উপজেলায় একই দিনে পারিবারিক কলহে জের ধরে, দুই গৃহবধূ আত্মহত্যা করেছেন। জানা যায়, পারিবারিক কলহের জেরে জেলার ডোমার উপজেলার পশ্চিম বোড়াগাড়ী চান্দিনাপাড়া গ্রামের কোহিনুর রহমানের মেয়ে বুলবুলী বেগম (২২) তার স্বমী জিয়াউর রহমানের বাড়ী বাগডোকরা গ্রামে বৃহস্পতিবার বিষপান করে। এরপর তাকে আশংকাজনক অবস্থায় ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে রাতে তিনি মারা যান। একই উপজেলার কেতকী বাড়ি প্রামানিকপাড়া গ্রামের বেলাল হোসেনের মেয়ে বেলী বেগম বেনু’র (১৯) স্বামী আখতারুলকে যৌতুক দিতে না পারায় সে বেনুকে ২ মাস ধরে বাবার বাড়িতে রেখে দেয়। মনের দুঃখে শুক্রবার বেনু গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
