মৃত্যুবার্ষিকী

আপডেট : ২১ ডিসেম্বর ২০১২, ২১:৩৮
এ্যাডভোকেট ফিরোজ আহমদ সাবেক আইন পরিষদ সদস্য কক্সবাজারের এ্যাডভোকেট ফিরোজ আহমদ চৌধুরীর ১০ম মৃত্যুবার্ষিকী আজ ২২ ডিসেম্বর। এ উপলক্ষে এ্যাডভোকেট ফিরোজ আহমদ ফাউন্ডেশন এবং তার পরিবারের পক্ষ থেকে বাদ আছর মরহুমের স্মরণে শহরের লালদীঘিরপাড়ের বায়তুর রহমান জামে মসজিদে অনুষ্ঠিত হবে আলোচনাসভা ও দোয়া মাহফিল। প্রভাষক আহাম্মদ আলী চুয়াডাঙ্গার জীবননগরের ইত্তেফাক সংবাদদাতা মুন্সী মাহবুবুর রহমান বাবুর বড় ভাই জীবননগর ডিগ্রি কলেজের প্রভাষক মুন্সী আহাম্মদ আলী ভটুর আজ ৪র্থ মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে আজ শনিবার বাদ আছর হাইস্কুলপাড়া জামে মসজিদে মিলাদ-মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোহরাব হোসেন মাগুরার শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও কাদিরপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সোহরাব হোসেনের আজ শনিবার ১ম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে কাদিরপাড়া গ্রামে তার নিজ বাড়িতে পরিবারের পক্ষ থেকে কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।