সম্প্রতি গ্লোবাল ব্র্যান্ডের আয়োজনে ঢাকার একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়ে গেল ‘কর্পোরেট সেমিনার অন ব্রাদার প্রিন্টার’। ব্রাদার প্রিন্টারের ঢাকাস্থ বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের ১২০ জন ব্যক্তি এতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সূচনা বক্তব্য প্রদান করেন গ্লোবাল ব্র্যান্ডের চেয়ারম্যান আব্দুল ফাত্তাহ্। পরে ব্রাদার প্রিন্টারের বিক্রয় প্রবৃদ্ধি হার, ব্রাদার প্রিন্টারের বিশ্ব স্বীকৃত পুরস্কার অর্জন প্রভৃতি বিষয় উপস্থাপন করেন ব্রাদার ইন্টারন্যাশনাল (গালফ)-এর আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক অমিত আলী। এছাড়া ব্রাদার প্রিন্টারের পণ্য ব্যবস্থাপক গোলাম সারোয়ার ব্রদার প্রিন্টার নিয়ে প্রেজেন্টেশন প্রদান করেন। অনুষ্ঠান র্যাফেল ড্রয়ের মাধ্যমে ৫জন কর্পোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধি ১টি করে ব্রাদার প্রিন্টার জিতে নেন। অনুষ্ঠান শেষে শুভেচ্ছা বক্তব্য দেন গ্লোবাল ব্র্যান্ডের সিনিয়র কর্পোরেট সেলস ম্যানেজার আয়াতুন্নবী।
