রকমারিতে জাফর ইকবালের বইয়ে মূল্য ছাড়

আপডেট : ২২ ডিসেম্বর ২০১২, ১৯:২৭
ই-কমার্সভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট রকমারি ডটকম ড. জাফর ইকবালের জন্মদিন উপলক্ষে তার সব বইয়ে ২৫% মূল্যহ্রাসের ঘোষণা দিয়েছে। আজ (২৩ ডিসেম্বর) থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত এই অফার কার্যকরী থাকবে। এই বইগুলোতেও থাকছে রকমারির ‘ক্যাশ অন ডেলিভারি’ সুবিধা। এতে বাংলাদেশের যেকোনো স্থান থেকে পছন্দের বই কিংবা সিডি-ডিভিডি অনলাইেন/ফোনে অর্ডার দিয়ে মাত্র ৩০ টাকা পরিবহন চার্জেই পাওয়া যাবে বই ডেলিভারি। রকমারির ওয়েবসাইট www.rokomari.com ঠিকানায় বই অর্ডার দেওয়া যাবে।