ঢাকাস্থ জনকল্যাণমূলক মানবাধিকার সংগঠন ক্রাইম রিসার্চ এন্ড হিউম্যান রাইট সোসাইটি গাইবান্ধার ফুলছড়ির কঞ্চিপাড়া ইউনিয়নের ৫শতাধিক পরিবারে গত শুক্রবার কম্বল বিতরন করেছে। ইউনিয়ন পরিষদ চত্বরে গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, গাইবান্ধা জেলার নির্বাহি ম্যাজিস্টেট আবু সুফিয়ান, নির্বাহি ম্যাজিস্টেট নাজমুল হুদা, ক্রাইম রিসার্চ এন্ড হিউম্যান রাইট সোসাইটির সভাপতি শেখ নজরুল ইসলাম, কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক মুন্না শীতার্তদের হাতে কম্বলগুলো তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন সোসাইটির সদস্য হিটলু, রিপন, হিরা প্রমুখ।
