সিরাজগঞ্জ পৌর এলাকার হোসেনপুর মহল্লার একটি ডোবা থেকে শনিবার সকালে নিখোঁজ এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। একই মহল্লার আরজু শেখের পুত্র শাকিল (২৫) গত ৪ দিন আগে নিখোঁজ হন। ডোবায় এলাকাবাসী লাশ পড়ে থাকতে দেখে খবর দিলে সদর থানার পুলিশ সকালে লাশ উদ্ধার সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাব আলী জানান, যুবকটি নেশা করতো। ধারনা করা হচ্ছে নেশাগ্রস্ত হয়ে পানিতে পড়ে সে মারা গেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। তারপরেও বিষয়টি আরো নিশ্চিত হতে লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে সদর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
