মির্জা ফখরুলের মুক্তি দাবি

ঠাকুরগাঁও ও মুরাদনগরে মানববন্ধন

আপডেট : ২২ ডিসেম্বর ২০১২, ২১:০৩
নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল ও বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সকল মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে মানববন্ধন করেছে জাতীয়তাবাদী যুবদল ও ছাত্রদল ঠাকুরগাঁও জেলা শাখা। শনিবার সকাল সাড়ে ১১টায় শহরের চৌরাস্তায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি শাহেদ কামাল চৌধুরী ডালিম, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল্ল¬াহ মাসুদ, জেলা যুবদলের আহবায়ক মহেবুল¬াহ আবু নূর, জেলা ছাত্রদলের সভাপতি রাশেদ আলম লাবু। চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা জানান, কুমিল্লার মুরাদনগরে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তি ও দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে মুরাদনগর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন। শনিবার প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন হয়। মানববন্ধন শেষে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র উপদেষ্টা আলহাজ্ব গোলাম কিবরিয়া সরকার, কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র প্রচার সম্পাদক ও মুরাদনগর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম ও উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোল্লা মুজিবুল হক প্রমুখ।