সংবাদ সংক্ষেপ

আপডেট : ২২ ডিসেম্বর ২০১২, ২১:০৩
সিদ্ধিরগঞ্জে গিয়াসউদ্দিন শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা \ সিদ্ধিরগঞ্জে গিয়াসউদ্দিন শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা শনিবার হয়েছে। এ পরীক্ষায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ, ফতুল্লা ও সোনারগাঁ থানা ও ঢাকা জেলার ডেমরা থানার ৬১টি স্কুলের ৭৭৪ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। রানিনগরে ইউপি ছাত্রলীগের কাউন্সিল রানিনগর (নওগাঁ) সংবাদদাতা \ নওগাঁর রানিনগরে গতকাল শনিবার উপজেলার আবাদপুকুর আওয়ামী লীগের কার্যালয়ে সকাল ১০টায় ৭ নং একডালা ইউপি ছাত্রলীগের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। ছাত্রলীগের দ্বি-বার্ষিক কাউন্সিলে ডলার হোসেনকে সভাপতি ও গোলাম রব্বানী রাকীকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্যবিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। পীরগঞ্জে চ্যারিটেবল ট্রাস্টের শীতবস্ত্র বিতরণ পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা \ আজ শনিবার পীরগঞ্জের আলহাজ্ব মোবারক আলী চ্যারিটেবল ট্রাস্টের অর্থায়নে গরীব ও দুস্থ মানুষের মাঝে ৮শ’ কম্বল বিতরণ করেছে। কম্বল বিতরণ উদ্বোধন করেন ট্রাস্টের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মনিরউদ্দীন আহাম্মদ। ঝিনাইদহে সেনাবাহিনীর পশু চিকিত্সা ক্যাম্প ভ্রাম্যমাণ প্রতিনিধি \ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দুধসর স্কুলমাঠে সেনাবাহিনী শীতকালীন প্রশিক্ষণকালে বিনামূল্যে গবাদিপশু ও হাঁস-মুরগির চিকিত্সা ক্যাম্পের আয়োজন করে। গতকাল শনিবার যশোর সেনানিবাসের মিলিটারি ফার্ম সারাদিনব্যাপী এ ক্যাম্পে প্রায় ৫ হাজার গরু, মহিষ, ছাগল ও হাঁস, মুরগির চিকিত্সা প্রদান করে। সুন্দরগঞ্জে সংঘর্ষ ঠেকাতে টিয়ার সেল সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা \ উপজেলার হুড়াভায়াখাঁ গ্রামে জমি নিয়ে মারামারি ঠেকাতে পুলিশ ৭ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ ও মহিলাসহ ৪ জন আহত হয়েছে। পৌর কমিশনার মোকছেদুল আলম কলু মিয়ার সাথে একই গ্রামের নুর মোহাম্মদের পুত্র ওমর আলীর দীর্ঘদিন থেকে জমি-জমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। শুক্রবার কলুর লোকজন উক্ত জমিতে বোরো ধানের চারা রোপণ করতে গেলে ওমর আলীর লোকজন বাধা দেয়। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে মহিলাসহ ৪ জন আহত হয়। উত্তরের ৪ জেলায় ইউনিলিভারের কম্বল বিতরণ পার্বতীপুর (দিনাজপুর) সংবাদদাতা \ বুধবার থেকে উত্তরাঞ্চলের ৪ জেলার ১১টি উপজেলার হতদরিদ্র শীতার্ত মানুষের মধ্যে শীত নিবারণের জন্য ১০ হাজার কম্বল ও ১৫ হাজার গরম কাপড় বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে ইউনিলিভার বাংলাদেশ লিঃ। পার্বতীপুরের মিশনারী সংস্থা ল্যাম্ব হাসপাতালের মাধ্যমে এসব কম্বল বিতরণ শুরু করা হবে। ঘোড়াঘাটে মোটর সাইকেল চুরি ঘোড়াঘাট (দিনাজপুর) সংবাদদাতা\ বৃহস্পতিবার রাতে উপজেলার দক্ষিণদেবীপুর গ্রামে এক আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে একটি পালসার মোটর সাইকেল চুরি হয়। অপরদিকে শুক্রবার রাতে রানিগঞ্জ বাজারের পাশে গ্রামীণ ব্যাংক থেকে আরো দুটি মোটর সাইকেল চুরি হয়েছে। গত ২ মাসে এই উপজেলায় প্রায় ৮টি মোটর সাইকেল চুরি হয়েছে। মিঠাপুকুরে চিকিত্সা কার্যক্রম উদ্বোধন মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা\ বেগম রোকেয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশন মিঠাপুকুর তাদের জনহিতকর কার্যক্রমের আওতায় হাসপাতাল প্রতিষ্ঠার প্রাথমিক পর্যায়ে বিনামূল্যে ওষুধ ও চিকিত্সাসেবা প্রদানের মধ্য দিয়ে কাজ শুরু করেছে। উপজেলার শুকুরের হাটের ভেন্ডিবাড়িতে ২ (দুই) একর জমির উপর ফাউন্ডেশনের প্রস্তাবিত ২৫০ শয্যা হাসপাতালের একপাশে এই চিকিত্সা কেন্দ টি শনিবার উদ্বোধন করা হয়। রায়পুরে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা \ লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরকাছিয়া গ্রামে ব্যবসায়ী হযরত আলী দেওয়ানের বাড়িতে শুক্রবার রাতে ডাকাতি হয়েছে। মুখোশ পরিহিত ডাকাতদল অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের হাত-পা ও মুখ বেঁধে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ৭ লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়ে যায়। ভেড়ামারায় শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ ভেড়ামারা (কুষ্টিয়া) সংবাদদাতা \ কুষ্টিয়ার ভেড়ামারায় শীতার্ত শিশু শিক্ষার্থীদের মাঝে জাগ্রত ভেড়ামারা প্রকল্প শীতবস্ত্র উপহার প্রদান করে। নতুন বছরে, নতুন শ্রেণিতে, নতুন সোয়েটার গায়ে দিয়ে শীতকে দূরে ঠেলে দিয়ে স্কুলে যাওয়ার স্বপ্ন পূরণ করতে যাচ্ছে সাত শতাধিক শিশু শিক্ষার্থী। কুষ্টিয়ার ভেড়ামারায় শনিবার স্থানীয় পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে শিশুদের উপহার বিতরণ অনুষ্ঠানে শিক্ষার্থীর শীতবস্ত্র দিয়ে উদ্বোধন করেন ভেড়ামারার প্রবীণ শিক্ষক রুহুল ইসলাম। রামগঞ্জে আঙ্গারপাড়ায় ডাকাতি রামগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতা\ রামগঞ্জ পৌরসভার আঙ্গারপাড়া জহির উদ্দিন খলিফা বাড়িতে শুক্রবার রাতে ডাকাতি হয়েছে। রামগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আল্লার দান আড়তের মালিক মো. সিরাজ উদ্দৌলার আঙ্গারপাড়া জহির উদ্দিন খলিফার বাড়ির ১৫/২০ জনের মুখোশ পরিহিত সশস্ত্র ডাকাতদল ভবনের কলাপসিবল গেট ও দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে পরিবারের সদস্যদের মারধর ও জিম্মি করে ডাকাতরা আলমারি থেকে ৫ লাখ টাকা ৮ ভরি স্বর্ণালঙ্কার, ৩টি মোবাইল সেট লুট করে নিয়ে যায় । ছাগলনাইয়া আওয়ামী লীগের সম্মেলন ছাগলনাইয়া (ফেনী) সংবাদদাতা \ শুক্রবার ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সম্মেলনে সাবেক সভাপতি আলহাজ্ব ফয়েজ আহম্মদ সভাপতি ও মেজবাউল হায়দার সোহেল চৌধুরী সম্পাদক নির্বাচিত হয়েছেন।