সাত বছর পর স্মশানের জায়গা ফিরে পেয়েছে কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীর হিন্দু সম্প্রদায়।
হিন্দু সম্প্রদায়ের নেতা স্বপন শীল জানান, ১৯৬৮ সাল থেকে কক্সবাজারের চকরিয়ার খুটাখালীর হিন্দু সম্প্রদায় একটি শ্মশান ব্যবহার করে আসিছিল। ২০০৫ সালে আবদুর রহিম ওরফে বাদশা মিয়া নামে এক মুক্তিযোদ্ধা স্মশানটি দখল করে নেন। কয়েকবার অভিযান চালিয়েও বনবিভাগ শেষ পর্যন্ত শ্মশানটির প্রায় ১ একর জমি দখলমুক্ত করতে ব্যার্থ হয়। এরপর বনজঙ্গলে শুরু হয় লাশ সত্কারে কাজ। বিষয়টি মুক্তিযোদ্ধাদের অবহিত করা হলে তাঁদের চাপে শেষ পর্যন্ত ওই স্মশানটির দখল ছেড়ে দেয় আব্দুর রহিম। এ ব্যাপারে মুক্তিযোদ্ধা আবদুর রহিম বলেন, আমি হিন্দু সম্প্রদায়কে এক একর জমি দান করেছি।
