রাজশাহীর মোহনপুরে বৃদ্ধ খুন

আপডেট : ২২ ডিসেম্বর ২০১২, ২১:০৪
রাজশাহীর মোহনপুর উপজেলার সাবাই বিল থেকে পুলিশ আব্দুর রহিম (৫৫) নামের একবৃদ্ধের লাশ উদ্ধার করেছে। তিনি পার্শ্ববর্তী নওগাঁ জেলার মান্দা উপজেলার শঙ্করপুর গ্রামের কালু প্রামাণিকের ছেলে। তবে তিনি রাজশাহীর মোহানপুর উপজেলার বিদ্যাধরপুর গ্রামে বসবাস করতেন। পুলিশ জানায়, শুক্রবার সাবাই বিলের কালিতলার সরষে ক্ষেতে লাশটি দেখতে স্থানীয়রা থানায় খবর দেন। নিহতের স্ত্রী নুরজাহান বেগম পুলিশকে বলেছে, তার স্বামী বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির পাশে নিজের পানের বরজ পাহারা দিতে গিয়ে আর ফেরেননি।