দেশব্যাপী গণমিছিল

আপডেট : ২২ ডিসেম্বর ২০১২, ২১:১৮
যুদ্ধাপরাধীদের দ্রুত বিচারের দাবিতে ও জামায়াত-শিবিরের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার দেশব্যাপী আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনসহ ১৪ দলের বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল কর্মসূচি পালিত হয়েছে। বরিশাল অফিস জানায়, যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে নগরীতে গণমিছিল করেছে ১৪দল। গতকাল শনিবার সকালে আওয়ামী লীগের দলীয় কার্যালয় সোহেল চত্বরেও মিছিলপূর্ব সমাবেশে বক্তৃতা করেন সংসদ সদস্য তালুকদার মোঃ ইউনুস, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সেরনিয়াবাত সাদেক আব্দুল্লাহ, ১৪ দলের জেলা শাখার সমন্বয়ক আব্দুল হাই মাহাবুব, ন্যাপে’র সভাপতি দাসগুপ্ত আশীষ কুমার, ওয়ার্কার্স পার্টির জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক নজরুল হক নিলুসহ ১৪ দলের নেতাকর্মীরা। সমাবেশে বক্তারা বলেন, হরতালের নামে যুদ্ধাপরাধীদের দোসররা দেশকে অস্থিতিশীল করে তুলছে। যে কোন মূল্যে চলতি মাসের মধ্যেই যুদ্ধাপরাধীদের বিচার কার্যকর করতে হবে। পিরোজপুর অফিস জানায়, গতকাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএমএ আউয়াল এমপির নেতৃত্বে পিরোজপুরে গণমিছিল বের হয়। মিছিলে মূল দলের পাশাপাশি যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অংগসংগঠনের নেতা-কর্মীরাও অংশ নেন। দলীয় কার্যালয়ের সামনে পরে সংসদ সদস্য একেএমএ আউয়ালসহ সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল হাকিম হাওলাদার, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, ছাত্রলীগ নেতা হাসান আম্মান লিটন প্রমুখ। কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বিকেলে উপজেলার আমুয়া বন্দর এলাকায় ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এ মিছিল বের হয়। ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আমিরুল ইসলাম ফোরকান সিকদারের নেতৃত্বে এই গণমিছিলে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়া ইসলাম মীরবহর, সহসভাপতি টিপু মুন্সি, আমুয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক নারায়ণ চন্দ্র কাঞ্জিলাল বাবুল ঠাকুর, আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা মিয়া মোহাম্মদ ফজলুল হক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলরাম কাঞ্জিলাল, আবদুল হাই পান্না, সাংগঠনিক সম্পাদক মোঃ স্বপন হাওলাদার, মোস্তাফিজুর রহমান মুকুল, যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জাফর, ছাত্রলীগ সভাপতি জাকির হোসেন আকন ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম প্রমুখ। নরসিংদী প্রতিনিধি জানান, যুদ্ধাপরাধীদের ফাঁসি ও জামায়াত শিবির রাজনীতি নিষিদ্ধের দাবিতে শনিবার সকালে নরসিংদীতে ১৪ দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়। ১৪ দলের নেতা ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুল মতিন ভূঁইয়া, আওয়ামী লীগ নেতা এডভোকেট এসএ হাদী, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, মহিলা লীগসহ ১৪ দলীয় নেতাকর্মী ও সমর্থকরা। ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, শনিবার বিকালে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আওয়ামী লীগের গণমিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য আলহাজ মোসলেম উদ্দিন এডভোকেট, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রাজ্জাক, পৌর মেয়র গোলাম কিবরিয়া, উপজেলা যুবলীগের সভাপতি রহুল আমীন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, ছাত্রলীগ সভাপতি হারুন অর রশিদ প্রমুখ। নেত্রকোনা প্রতিনিধি জানান, যুদ্ধাপরাধীদের বিচার কাজ দ্রুত করা এবং জামাত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে শনিবার দুপুরে নেত্রকোনা জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিশাল মিছিল সারা শহর প্রদক্ষিণ করে। মিছিলে নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মতিয়র রহমান খান এবং সম্পাদক আশরাফ আলী খান খসরু এমপির নেতৃত্বে মিছিলটি ছোটবাজার দলীয় অফিস থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে দলীয় অফিসে এসে শেষ হয়। সেখানে বক্তব্য রাখেন মতিয়র রহমান খান, আশরাফ আলী খান খসরু এমপি, নজরুল ইসলাম খান, প্রশান্ত রায়, মাজাহারুল ইসলাম, জিল্লুর রহমান খান এবং মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আমিন। ইসলামপুর (জামালপুর) সংবাদদাতা জানান, শনিবার দুপুরে আওয়ামী লীগ কার্যালয় থেকে গণমিছিল বের হয়। পরে বটতলায় পথসভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ সভাপতি জিয়াউল হক, সহ-সভাপতি উপাধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ, যুবলীগ সভাপতি- মেয়র আব্দুল কাদের। জামালপুর প্রতিনিধি জানান, শনিবার বিকালে জামালপুরে ১৪ দলের গণমিছিল ও সমাবেশ শেষে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ১৪ দলের জেলার প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ অধ্যাপক মোঃ সুরুজ্জামান। গণমিছিলে ১৪ দলের অন্তত ১০ সহস্রাধিক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। বগুড়া প্রতিনিধি জানান, যুদ্ধাপরাধীদের বিচার বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার দুপুরে বগুড়ায় ১৪ দলের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজনু, জেলা জাসদের সভাপতি রেজাউল করিম তানসেন, ওয়ার্কার্স পার্টির বেলাল আহম্মেদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসাদুর রহমান দুলু প্রমুখ। নীলফামারী প্রতিনিধি জানান, দেশব্যাপী জামায়াত-শিবিরের নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির বিরুদ্ধে গতকাল নীলফামারীতে ১৪ দল বিশাল গণমিছিল ও সমাবেশ করে। সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে চৌরঙ্গী মোড়ে সমাবেশ করে। জেলা আওয়ামী লীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হক, ওয়ার্কার্স পার্টির তপন কুমার রায়, আওয়ামী লীগ নেতা আবুজার রহমান প্রমুখ। ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, শনিবার দুপুরে ঠাকুরগাঁওয়ে গণমিছিল কর্মসূচি পালন করে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল। মিছিলটি জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় শেষ হয়। সেখানে সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট মকবুল হোসেন বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুর হোসেন খোকন, সদর থানা আওয়ামী লীগের সভাপতি অরুণাংশ দত্ত টিটো, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ আপেল, ছাত্রনেতা মোস্তাফিজুর রহমান রিপন, মহিলা নেত্রী দ্রোপদী বেদী আগারওয়ালা প্রমুখ। রামগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতা জানান, গতকাল সকালে রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে শহরে গণমিছিল ও সমাবেশ হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আলহাজ্জ্ব মনির হোসেন চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.ক.ম. রুহুল আমিন, পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল আহম্মেদ, আওয়ামী লীগ নেতা হাজ্বী সফিকুল ইসলাম, টিসিসি চেয়ারম্যান শাহজাহান বাবুল মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন বাচ্চু প্রমুখ। মিছিল ও সমাবেশে উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভার ১০ সহস্রাধিক আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের নেতাকর্মী সমর্থক অংশগ্রহণ করে। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা জানান, রায়গঞ্জে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে শনিবার বিকালে চান্দাইকোনা বাসস্ট্যান্ড এলাকা থেকে উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও অংশগ্রহণ করে। মিছিল শেষে প্রতিবাদ সভায় বক্তারা বিএনপি সমর্থিত ১৮ দলের হরতালে নাশকতামূলক কার্যকলাপের তীব্র নিন্দা জানান। রাজীবপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা জানান, শনিবার বিকালে দলীয় কার্যালয় থেকে আওয়ামী লীগের গণমিছিল উপজেলা শহর প্রদক্ষিণ করে। পরে থানা মোড় চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি, স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হাই সরকার, সাধারণ সম্পাদক শফিউল আলম, ছাত্রলীগ সাধারণ সম্পাদক আবু সাঈদ লিটন, ছাত্রনেতা আজিবর মাষ্টার প্রমুখ। রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা জানান, গতকাল শনিবার থানা আওয়ামী লীগের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলের পূর্বে দলীয় কার্যালয়ের সামনে উপজেলা ভাইস-চেয়ারম্যান শহিদুল্লাহ মিঞার সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নওগাঁ-৬ (আত্রাই-রানিনগর) আসনের সংসদ সদস্য ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইসরাফিল আলম এমপি। কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা জানান, যুদ্ধাপরাধীদের দ্রুত বিচারকার্য সম্পন্ন করা ও জামায়াত শিবিরের রাজনীতি বন্ধের দাবিতে শনিবার কচুয়া পৌর আওয়ামী লীগের উদ্যোগে মিছিল বের করা হয়। পরে কচুয়া ডাক বাংলো চত্বরে সমাবেশে বক্তব্য রাখেন কচুয়া উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, সিনিয়র সহসভাপতি শহীদ উল্যাহ, পৌর আওয়ামী লীগ সভাপতি আহসান হাবীব, সাধারণ সম্পাদক আবুল হাসানাত, সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি আহসান হাবীব প্রাণজল, উপজেলা ছাত্রলীগের আহবায়ক সৈয়দ রবিউল ইসলাম রাসেল প্রমুখ। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, শনিবার ১৪ দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়। ইকবাল মাহমুদ খান খান্নার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংসদ সদস্য আব্দুল ওদুদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুদ্দীন মন্ডল, জেলা জাসদের সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ। ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা জানান, শনিবার বিকেলে ডুমুরিয়া উপজেলা সদরে স্থানীয় সংসদ সদস্য নারায়ণ চন্দ্রের নেতৃত্বে উপজেলা সদরের স্বাধীনতা চত্বর থেকে ১৪ দলের গণমিছিল বের হয়। মিছিলটি খুলনা সাতক্ষীরা মহাসড়কসহ উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। রাজশাহী অফিস জানায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বিকালে রাজশাহীতে গণমিছিল করেছে ১৪ দল। বিকালে নগরীর সাহেব বাজার থেকে মিছিল শুরু হয়ে মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে নেতৃত্ব দেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র ও আওয়ামী লীগের রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক এএইচএম খায়রুজ্জামান লিটন এবং ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য ফজলে হোসন বাদশা এমপি। গণমিছিল পূর্ব সমাবেশে বক্তারা অবিলম্বে যুদ্ধাপরাধীদের বিচার ও শাস্তি দাবি করেন, সেই সঙ্গে দেশজুড়ে জামায়াত-শিবিরের নাশকতার প্রতিবাদ জানান। কেন্দুয়া (নেত্রকোনা) সংবাদদাতা জানান, শনিবার সেখানে ১৪ দলের গণমিছিল শহীদ মিনার থেকে বের হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। পরে শহীদ মিনার প্রাঙ্গণে উপজেলা আওয়ামী লীগ সভাপতি নূরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ নেতা আসাদুল হক ভূঞা, এডভোকেট আব্দুর রহমান ভূঞা, কামরুল হাসান ভূঞা, পীের আওয়ামী লীগের সভাপতি শাহজাহান তালুকদার, সম্পাদক আশরাফ উদ্দিন ভূঞা, কান্দিউড়া ইউপি চেয়ারম্যান আনোয়ারুল হক তালুকদার কনক, প্রেসক্লাব সভাপতি মুক্তিযোদ্ধা আনিছুর রহমান আনজু, যুবলীগ সভাপতি মোস্তাফিজুর রহমান সেলিম প্রমুখ। লালপুর (নাটার) সংবাদদাতা জানান, যুদ্ধাপরাধীদের বিচার ও জামায়াত শিবিরের রাজনীতি বন্ধের দাবিতে শনিবার বিকেলে নাটোরের লালপুর থানা আওয়ামী লীগের উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। থানা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ ইউনুছ আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন, নাটোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফতাব হোসেন ঝুলফু, থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসাহাক আলী প্রমুখ। রাজাপুর (ঝালকাঠি) সংবাদদাতা জানান, যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন গতকাল বিকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মিলন মাহমুদ বাচ্চু, উপজেলা ভাইস চেয়ারম্যান চন্দ্র শেখর হালদার, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, যুবলীগ যুগ্ম আহবায়ক মজিবর মৃধা প্রমুখ।