শরীয়তপুর জেলার নড়িয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের বাসিন্দা হারুন শেখের মেয়ে গর্ভবতী রুপা বেগমকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পেটালো স্থানীয় সন্ত্রাসীরা। মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় রুপার সাথে বাড়ির জায়গা জমি নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে আকমল ও বিল্লাল লাঠি দিয়ে এলোপাতাড়ি ভাবে তাকে মারতে থাকে।
