কেরানীগঞ্জে অ্যাপোলোর ফ্রি হার্ট হেলথ ক্যাম্প

আপডেট : ২২ ডিসেম্বর ২০১২, ২১:২০
গত ২০ ডিসেম্বর এ্যাপোলো হসপিটালস ঢাকার উদ্যোগে কেরানীগঞ্জে অবস্থিত ঝিলমিল হাসপাতালে হার্টের সমস্যাজনিত রোগীদের জন্য ফ্রি হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়। এ্যাপোলো হসপিটালস ঢাকার কার্ডিওলজি বিভাগের কনসালটেন্ট প্রফেসর ডাঃ তামজীদ আহমেদ এবং ভারতের প্রখ্যাত কার্ডিয়াক সার্জন ও এ্যাপোলো কার্ডিওথোরাসিক ও ভাস্কুলার সার্জারি বিভাগের কনসালটেন্ট ডাঃ মাধব জনার্দন নায়েক ক্যাম্পে উপস্থিত থেকে রোগীদের বিনামূল্যে চিকিত্সা সেবা ও পরামর্শ প্রদান করেন। এই ক্যাম্পে হার্টের সমস্যাজনিত রোগী যাদের উচ্চ রক্তচাপ, বুকে ব্যথা, বুক ধরফর করার সাথে অবিরাম শ্বাসকষ্ট, হার্টে পূর্বে রিং পরানো বা বাইপাস সার্জারি করার পর পুনরায় সমস্যা, শিশুদের হার্টের জন্মগত ত্রুটিসহ হার্টের যে কোন ধরনের সমস্যা ও এর চিকিত্সা সম্পর্কে পরামর্শ প্রদান করা হয়েছে। ফ্রি হার্ট হেলথ ক্যাম্পে কেরানীগঞ্জ ও এর আশেপাশের ৩০০ জন রোগী বিনামূল্যে চিকিত্সা পরামর্শ সেবা গ্রহণ করেন। ক্যাম্পটি সকাল থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে। এ্যাপোলো হসপিটালস ঢাকা সি এস আর কার্যক্রমের অংশ হিসাবে দেশের বিভিন্ন জায়গায় এই ধরনের ফ্রি হেলথ ক্যাম্পের আয়োজন অব্যাহত রাখবে। -প্রেস বিজ্ঞপ্তি