প্রথম বিভাগ দাবা লিগ আজ রবিবার বিকাল তিনটায় দাবা কক্ষে শুরু হবে। ১০টি দল লিগে অংশগ্রহণ করছে। এরা হলো-লিওনাইন চেস ক্লাব, বসির মেমোরিয়াল চেস ক্লাব, মহাখালী প্রদীপ সংঘ, টয়োটা মোটরস দাবা ক্লাব, গোপালগঞ্জ চেস ক্লাব, প্রতিভা দাবা গোষ্ঠী, অগ্রণী ব্যাংক লিমিটেড, দুরন্ত রাজশাহী চেস একাডেমি, বেস্ট এয়ার চেস ক্লাব, সোনালী ব্যাংক ক্রীড়া ও বিনোদন ক্লাব। শীর্ষস্থান পাওয়া দুটি দল ২০১৩ সালের প্রিমিয়ার দাবা লিগে খেলার সুযোগ পাবে এবং সর্বনিম্ন দুটি দল নেমে যাবে দ্বিতীয় বিভাগে।
