কে নেবে দায়?

আপডেট : ২২ ডিসেম্বর ২০১২, ২১:৩৩
বন্দরনগরী চট্টগ্রামের বহদ্দারহাট ফ্লাইওভার ধসে ১৫টি লাশ উদ্ধার হয়েছে বলে গণমাধ্যমে প্রকাশ পেয়েছে। বহদ্দারহাট ফ্লাইওভারটি একটি অংশ-এর আগেও একবার ধসে পড়েছিল তখন কোনো তদন্ত বা তখন থেকে কোনো নিরাপত্তার ব্যবস্থা নেননি চউক। প্রশ্ন জাগে কেন ফ্লাইওভারের নিচে কাঁচাবাজার বসানো হলো— এবং প্রথমবারে ধসে পড়ার পরও নিশ্চুপ ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কৃর্তপক্ষ? এ লাশের দায়ভার কে নেবে? সরকার না সিডিএ। পরিশেষে, যে গার্ডারটি এখন ঝুঁকিতে আছে সেখানে যেন নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়। ইমরান হোসেন, নিবাহী সদস্য, চট্টগ্রাম তরুণ লেখক সংসদ, চট্টগ্রাম।