চালা গ্রামে কৃষি ব্যাংকের শাখা চাই

আপডেট : ২২ ডিসেম্বর ২০১২, ২১:৩৩
মানিকগঞ্জ জেলাধীন হরিরামপুর থানার চালা ইউনিয়নে চালা গ্রাম অবস্থিত। চালা গ্রামে কয়েকটি মসজিদ, মাদ্রাসা, স্কুল, বাজার ও পোস্ট অফিস রয়েছে। এখানে রয়েছে ঢাকা-হরিরামপুরগামী বাসস্ট্যান্ড। অত্র গ্রাম ও আশপাশের গ্রাম থেকে বহু লোক দেশের বাইরে বসবাস করে। তাদের বিদেশ থেকে টাকা লেনদেনের জন্য সেই ঝিটকা অথবা হরিরামপুর যেতে হয়। মূলত অত্র এলাকা একটি কৃষিপ্রধান এলাকা। অত্র এলাকায় কৃষকদের কৃষিঋণসহ ব্যাংকের লেনদেনের জন্য কোন প্রকার ব্যাংকের শাখা নেই। কৃষিঋণ পেতে অথবা লেনদেন করতে এলাকার লোকজনকে সেই ঝিটকা অথবা হরিরামপুর যেতে হয়। এসব অসুবিধার কথা বিবেচনা করে চালা গ্রামে একটি কৃষি ব্যাংকের শাখা স্থাপন করার জন্য কর্তৃপক্ষের নিকট অনুরোধ করছি। এম এ আওয়াল, চালা, ঝিটকা, মানিকগঞ্জ।