প্রকাশ : ২২ ডিসেম্বর ২০১২, ২২:০০আপডেট : ২২ ডিসেম্বর ২০১২, ২২:০০
ইছহাক মিয়া
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ কাছিয়াড়া গ্রামের যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মরহুম মো. ইছহাক মিয়াকে (৭০) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। গত শুক্রবার তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তিনি ২ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন।