ডা. সিদ্দিক উল্লাহ
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সদস্য এবং নিউইয়র্ক থেকে প্রকাশিত ‘এখন সময়’-এর স্টাফ রিপোর্টার মু. আরীফ হোসাইনের বাবা ডা. সিদ্দিক উল্লাহ (৮৫) শুক্রবার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে... রাজেউন)। তিনি স্ত্রী, ৫ ছেলে ও ৬ মেয়ে রেখে গেছেন।
মোহাম্মদ লুত্ফর রহমান
সাধারণ বীমা কর্পোরেশনের অবসরপ্রাপ্ত মহাব্যবস্থাপক মোহাম্মদ লুত্ফর রহমান (৭৬) সম্প্রতি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে....রাজেউন)। তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়েছে। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন।
জহুরুল হক প্রধান
লালমনিরহাটের পাটগ্রাম বিএনপি নেতা হাফিজুল হক প্রধানের বাবা জহুরুল হক প্রধান (৭০) গত শুক্রবার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তিনি ৭ ছেলে, ৪ মেয়ে, ২ স্ত্রী রেখে গেছেন। তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
আঞ্জব খান
সিলেটের বিশ্বনাথের সমাজসেবক আঞ্জব খান (১৩৬) শুক্রবার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তিনি স্ত্রী, এক মেয়ে রেখে গেছেন। তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
