জাবিতে বিজয় র্যালি কাল

আপডেট : ২২ ডিসেম্বর ২০১২, ২২:১৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আগামীকাল সোমবার বিজয় র্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয় শহীদ মিনার থেকে একটি বিশাল শোভাযাত্রা ও বিজয় র্যালি বের হয়ে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে শেষ হবে। গতকাল শনিবার ভিসি অধ্যাপক মো. আনোয়ার হোসেন বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে বিভিন্ন বিভিন্ন বিভাগ, ইনস্টিটিউট ও অফিসের প্রধান, ছাত্র সংগঠন ও সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বিজয় র্যালির প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। র্যালিতে ছাত্র, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারিসহ ক্যাম্পাসবাসীগণ অংশগ্রহণ করবেন।