দ্বাদশ রাশির পূর্বাভাস

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১২, ১৯:৩০
আজ ১০ পৌষ, ১৪১৯ বঙ্গাব্দ এবং ১০ সফর, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মকর রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬-৫০ মিনিটে এবং সূর্যাস্ত ৫-২২ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মকর রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৬। আপনার উপর প্রভাবকারী গ্রহ শনি ও শুক্র। আপনার শুভসংখ্যা ৮ ও ৬। শুভবার:শুক্র ও শনিবার। শুভরত্ন:নীলা ও হীরক। প্রকৃতিগতভাবে আপনি: বহিঃমুখী ও আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী। নিজেকে সহজেই প্রকাশ করতে পারেন। সহজে অন্যের সাথে মিশতে পারেন। আপনি জনজীবন ভালোবাসেন। সবার আকর্ষণের কেন্দ্র হিসেবে থাকার মধ্যেই আপনার আনন্দ। আপনার যেমন যোগ্যতা আছে তেমনি আপনি জানেন যোগ্যতাকে কাজে লাগাতে। আপনি নিয়মানুবর্তী। আপনার আত্মনিয়ন্ত্রণ ক্ষমতা অদ্ভুত। ধৈর্যের সাথে দীর্ঘমেয়াদী পরিকল্পনা অনুসারে আপনি লক্ষ্যপানে এগিয়ে যেতে পারেন। ছোট কিছু করার মধ্যে আপনি তৃপ্তি খুঁজে পান না। বড় কিছু করতে চান। আপনার গুণাবলী আপনাকে সাফল্যের পথে নিয়ে যাবে। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:কবি ম্যাথু আর্নল্ড, আভা গার্ডানার, আল কিনিদ উইলিয়াম পিকারিং, ধনকুবের হাওয়ার্ড হুগস, আলাউদ্দিন আলী। মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)\ কর্মপরিবেশ ভালো নাও থাকতে পারে। কর্তৃপক্ষের রোষানলে পড়তে পারেন। অস্থিরতা ক্ষতির কারণ হতে পারে। ধীরস্থির হয়ে যে কোন সমস্যা মোকাবেলা করুন। বৈবাহিক আলোচনায় অগ্রগতি হতে পারে। প্রাপ্ত তথ্য ভালভাবে যাচাই করে নিন। বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)\ শরীর স্বাস্থ্য মোটামুটি ভাল থাকবে। চাকিরজীবীদের পদোন্নতি আশা করা যায়। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। কোন সূত্র থেকে অর্থাগম হতে পারে। রোমান্টিক যোগাযোগ শুভ। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। মিথুন রাশি (২১ মে-২০ জুন)\ প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন। প্রণয় সংক্রান্ত ব্যাপারে অগ্রগতি হতে পারে। ব্যবসায়ের প্রসার ঘটতে পারে। প্রভাবশালী কারো সহযোগিতা আশা করতে পারেন। কোনো ব্যাপারে আজ ঝুঁকি নিবেন না। দূরের যাত্রা শুভ। কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)\ গৃহে অতিথি সমাগম হতে পারে। আপ্যায়নের জন্য ব্যয় বৃদ্ধি পাবে। ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। কাজকর্মে মন বসানো কঠিন হবে। ব্যবসায়িক দিক ভালো যাবে। প্রয়োজনে সীমিত ঝুঁকি নিন। সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)\ ছাত্র-ছাত্রীদের জন্য দিনটি শুভ। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। প্রণয়ে আনন্দ পাবেন। বিদেশ যাত্রার যোগ আছে। আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। পাওনাদারের কাছে বিব্রত হতে পারেন জনসম্পৃক্ত পেশায় সুফল আসতে পারে। কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)\ আজ কোন ভালো সংবাদ পেতে পারেন। আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। পাওনা টাকা আদায় করা কঠিন হবে। ঋণগ্রস্ত হবার আশংকা আছে। কোন ব্যাপারে ঝুঁকি নেবেন না। তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)\ প্রবাসী আপনজনের কোন সংবাদ পেতে পারেন। দুশ্চিন্তা হ্রাস পাবে। আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। বিপরীত লিঙ্গের কেউ আজ ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)\ মনের আশা আংশিক পূর্ণ হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে। দুশ্চিন্তা হ্রাস পাবে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। পিতা বা পিতৃস্থানীয় কেউ অসুস্থ হতে পারেন। ফলে মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)\ সন্তানের সাফল্য আনন্দদায়ক হতে পারে। পরোপকারের জন্য সম্মান বৃদ্ধি পেতে পারে। ছাত্র-ছাত্রীদের জন্য দিনটি শুভ। ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রয় বাণিজ্যে লাভ যোগ আছে। পাওনা টাকা আদায় হতে পারে। মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)\ বেসরকারি চাকরিতে বদলির সম্ভাবনা আছে। বিপদে কারো সহযোগিতা আশা করতে পারেন। সামগ্রিকভাবে দিনটি আপনার জন্য মিশ্র সম্ভাবনাময়। ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলুন। প্রবাসী আপনজনের সাথে যোগাযোগ হতে পারে। অহেতুক কোন ঝুঁকি নেবেন না।। কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)\ বন্ধুবেশে কেউ শত্রুতা করবে। ফলে অর্থ নষ্ট হতে পারে। সম্মান ক্ষুণ্ন হওয়ার আশংকা আছে। সংযত ও সতর্ক থাকার চেষ্টা করুন। কোন বিশিষ্ট ব্যক্তির সহযোগিতা পাবেন। দূরের যাত্রা শুভ। মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)\ স্বামী বা স্ত্রীর সাথে মতানৈক্য দূর হবে। চিকিত্সকদের জন্য দিন শুভ সম্ভাবনাময়। কোন সাফল্যে আনন্দদায়ক হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। পরীক্ষার্থীদের সাফল্য লাভের সম্ভাবনা আছে। রোমাস ও বিনোদন শুভ।