২০১৩ সালের এসএসসি পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১২, ১৯:৩২
গতকালের পর ২২। পত্রের কোন স্থানে ইতি লেখার রীতি আছে? ক. পত্রের শুরুতে খ. পত্রের মাঝখানে গ. পত্রের শেষে ঘ. ঠিকানা লেখার পর ২৩। “সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা”-এক কথায় কি হবে? ক. সংবর্ধনা খ. অভিনন্দন গ. ক্ষণজন্ম ঘ. প্রত্যুদ্গমন ২৪। কোন বিষয়টি চিঠির ক্ষেত্রে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ? ক. ভাষা সমৃদ্ধি খ. চিঠির আয়তন গ. বক্তব্যের স্পষ্টতা ঘ. স্বাক্ষর ও সম্বোধন ২৫। ব্যক্তিগত চিঠির মঙ্গলসূচক শব্দটি কিসের ভিত্তিতে ভিন্নতা পায়? ক. ধর্মের ভিত্তিতে খ. সামাজিকতার ভিত্তিতে গ. সৌজন্যবোধের ভিত্তিতে ঘ. প্রাপক ও প্রেরকের সম্পর্কের ২৬। সংস্কার শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি? ক. সঃ+কার খ. সম্+কার গ. সং+কার ঘ. সত্+কার ২৭। নিচের কোন বর্ণদ্বয় মহাপ্রাণ ধ্বনির উদাহরণ? ক. ক, ঙ খ. ক, খ গ. চ, জ ঘ. খ, ঝ ২৮। ‘ষোল’ শব্দটির ক্রমবাচক রূপ কোনটি? ক. ১৬ খ. ষষ্ঠিতম গ. ষোলই ঘ. ষোড়শ ২৯। ‘পকেটমার’ শব্দটি কোন শ্রেণির? ক. তত্সম খ. দেশি গ. বিদেশি ঘ. মিশ্র ৩০। যে সমাসে প্রত্যেকটি সমস্যমান পদের অর্থের প্রাধান্য থাকে তাকে কী বলে? ক. দ্বন্দ্ব সমাস খ. কর্মধারয় সমাস গ. দ্বিগুসমাস ঘ. বহুব্রীহি সমাস ৩১। এ বছর আমি এস.এস.সি. পরীক্ষায় অবতীর্ণ হয়েছি। এ বাক্যের ক্রিয়া পদটি কোন কালের? ক. ঘটমান বর্তমান খ. পুরাঘটিত বর্তমান গ. ঘটমান অতীত ঘ. সাধারণ অতীত ৩২। যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ-এক কথায় কি বলে? ক. দুর্গম খ. বিপদ সংকুল গ. শ্বাপদ সংকুল ঘ. অরণ্য জনপদ ৩৩। কোন ঘটনা বা বিষয় সম্পর্কে তথ্য, উপাত্ত সিদ্ধান্ত ফলাফল বিবরণী ইত্যাদি অনুসন্ধানের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যে ফলাফল বিবরণী পেশ করা হয়, তাকে কি বলে? ক. স্মারকলিপি খ. সংবাদ গ. প্রতিবেদন ঘ. দলিল ৩৪। সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখাবার জন্য কোন যতি চিহ্নের ব্যবহার হয়? ক. ইলেক চিহ্ন খ. ড্যাস চিহ্ন গ. কোলন চিহ্ন ঘ. হাইফেন চিহ্ন ৩৫। পত্রের কোন অংশকে শিরোনাম বলা হয়? ক. প্রাপককে সম্বোধন খ. প্রাপকের প্রতি কুশল জিজ্ঞাসা গ. চিঠিতে বিষয়ের ইঙ্গিত ঘ. প্রাপকের ঠিকানা ৩৬। মা বললেন, “রোদে ঘোরাফেরা করো না”-কোন্ অর্থে অনুজ্ঞা? ক. উপদেশ অর্থে খ. আদেশ অর্থে গ. অনুরোধ অর্থে ঘ. নিষেধ অর্থে ৩৭। উক্ত এর সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? ক. বপ্+ক্ত খ. বচ্+ক্ত গ. উচ্+ক্ত ঘ. উপ্+ক্ত ৩৮। ‘কপটচারী’-শব্দটির অর্থে বাগধারা- ক. ক্ষণস্থায়ী বস্তু খ. ভিজে বিড়াল গ. ফপর দালালি ঘ. হাড় হাভাতে ৩৯। ‘দুর্লভ বস্তু’- কোন অর্থে বাগধারা? ক. আকাশ কুসুম খ. অমাবশ্যার চাঁদ গ. একাদশে বৃহস্পতি ঘ. অরণ্যে রোদন ৪০। ‘বিশ্ব বিখ্যাত’ সমস্ত পদটি কোন সমাস নির্দেশ করে? ক. মধ্যপদলোপী বহুব্রীহি খ. সপ্তমী তত্পুরুষ গ. চতুর্থী তত্পুরুষ ঘ. উপমান কর্মধারয় উত্তর :২২. গ ২৩. ঘ ২৪. গ ২৫. ক ২৬. খ ২৭. ঘ ২৮. ঘ ২৯. ঘ ৩০. ক ৩১. খ ৩২. গ ৩৩. গ ৩৪. ঘ ৩৫. ঘ ৩৬. ক ৩৭. খ ৩৮. খ ৩৯. খ ৪০. খ