সপুষ্পক উদ্ভিদের সর্বাধুনিক শ্রেণীবিন্যাস কে দিয়েছেন?

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১২, ১৯:৩৫
আজ তোমাদের জীববিজ্ঞান প্রথমপত্রের প্রথম অধ্যায়: উদ্ভিদের বিভিন্নতা এর প্রথম পরিচ্ছেদ : উদ্ভিদ জগতের শ্রেণীবিন্যাস থেকে বহুনির্বাচনি প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো। ১। ICBN স্বীকৃত শ্রেণীবিন্যাসের প্রধান একক কয়টি? ক) ৪টি খ) ৫টি গ) ৬টি ঘ) ৭টি ২। শ্রেণীবিন্যাসের যে কোনো একটি একককে কী বলা হয়? ক) ট্যাক্সা খ) ট্যাক্সন গ) ট্যাক্সোনমি ঘ) ট্যাক্সোনমিক একক ৩। শ্রেণীবিন্যাসের মৌলিক একক কোনটি? ক) প্রজাতি খ) উপ-প্রজাতি গ) গোত্র ঘ) গণ ৪। দ্বিপদ নামকরণের প্রবর্তক কে? ক) লিনিয়াস খ) থিয়োফ্রাস্টাস গ) জর্জ বেনথাম ঘ) জাঁ বাউহিন ৫। ট্যাক্সোনমি শাখার জনক কে? ক) থিয়োফ্রাস্টাস খ) জাঁ বাউহিন গ) লিনিয়াস ঘ) জর্জ বেনথাম ৬। উডিহার্ব কোনটি? ক) Corchorus olitorius খ) Brassica napus গ) Cynodon dactylon ঘ) Artocarpus heterophyllus ৭। উদ্ভিদের শ্রেণীবিন্যাস করা হয়— i) চারিত্রিক বৈশিষ্ট্যের সাদৃশ্যের ভিত্তিতে ii) চারিত্রিক বৈশিষ্ট্যের বৈসাদৃশ্যের ভিত্তিতে iii) উদ্ভিদের সংখ্যার ভিত্তিতে নিচের কোনটি সঠিক? ক) i খ) i ও ii গ) ii ও iii ঘ) i ও iii নিচের অনুচ্ছেদটি পড় এবং ৮-১০ নং প্রশ্নের উত্তর দাও: বেনথাম ও হকার সমগ্র উদ্ভিদ জগেক অপুষ্পক ও সপুষ্পক উপজগতে ভাগ করেন। এ উপজগত্ প্রথমটিকে থ্যালোফাইটা, ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা ও দ্বিতীয়টিকে নগ্ন ও আবৃতবীজী বিভাগে ভাগ করেন। ৮। বেনথাম ও হুকার সমগ্র উদ্ভিদ জগতের অপুষ্পক উদ্ভিদকে কয় ভাগে ভাগ করেন? ক) ১ খ) ২ গ) ৩ ঘ) ৪ ৯। নগ্নবীজী উদ্ভিদের শ্রেণী বিভাগ কোনটি? ক) অপুষ্পক ও পুষ্পক খ) সমাঙ্গ, মস ও ফার্ন গ) একবীজপত্রী ও দ্বিবীজপত্রী ঘ) কোনোটিই নয়। ১০। বেনথাম ও হুকারের শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে— i. অপুষ্পক উদ্ভিদ সমাঙ্গ, মস ও ফার্ন বর্গে বিভক্ত ii. নগ্নবীজী উদ্ভিদ একবীজপত্রী ও দ্বিবীজপত্রী শ্রেণীতে বিভক্ত iii. পুষ্পক উদ্ভিদ নগ্ন ও আবৃতবীজী উদ্ভিদে বিভক্ত নিচের কোনটি সঠিক? ক) i ও ii খ) iii গ) i ও iii ঘ) i, ii ও iii ১১। কোন বিজ্ঞানীর শ্রেণীবিন্যাস প্রাকৃতিক ধরনের? ক) লিনিয়াস খ) বেসি গ) ল্যামার্ক ঘ) তাখতাজান ১২। সপুষ্পক উদ্ভিদের সর্বাধুনিক শ্রেণীবিন্যাস কে দিয়েছেন? ক) মারগুলিস খ) তাখতাজান গ) বেনথাম ও হুকার ঘ) এঞ্জালার ও প্রান্টল ১৩। উদ্ভিদ বিজ্ঞানের জনক কে? ক) রক্সবার্গ খ) লিনিয়াস গ) ডি ক্যান্ডল ঘ) থিয়োফ্রাস্টাস ১৪।নিচের কোনটিতে গুচ্ছমূল বিদ্যমান? ক) Brassica napus খ) Mangifera indica গ) Musa sapientum ঘ) Artocarpus heterophyllus ১৫। বেনথাম ও হুকারের প্রকাশিত বইয়ের নাম কী? ক) Enquiry into plants খ) Historia Plantarum গ) Genera Plantarum ঘ)The Phylogenetic Taxonomy ১৬। জীবজগতের ফাইভ কিংডম পদ্ধতির প্রস্তাব করেন কে? ক) লিনিয়াস খ) ডি ক্যান্ডল গ) বেনথাম ও হুকার ঘ) হুইটটেকার ১৭। Monera সম্পর্কে যথার্থ উক্তি— i. এরা এককোষী, সূত্রবত্, কলোনিয়াল ii. এদের ভ্রূণ উত্পন্ন হয় না iii. কোষপ্রাচীর পলিস্যাকারাইড ও আমিষ দিয়ে গঠিত। নিচের কোনটি সঠিক? ক) i খ) ii গ) i ও ii ঘ) i ও iii উত্তর: ১. ঘ, ২. খ ৩. ক, ৪. ক, ৫. গ, ৬. ক, ৭. খ, ৮. গ, ৯. ঘ, ১০. গ, ১১. গ, ১২. খ, ১৩. ঘ, ১৪. গ, ১৫. গ, ১৬. ঘ, ১৭. ঘ,