স্টাডি সার্কেল

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১২, ১৯:৪১
স্টাডি সার্কেলের বন্ধুরা ও শিক্ষার্থীরা, গত ১৭ ডিসেম্বর সোমবার স্মরণীয় যাঁরা বরণীয় যাঁরা অংশে ‘বুদ্ধদেব বসু ’র জীবনালোকের উপর ভিত্তি করে গত বুধবার কয়েকটি প্রশ্ন দেয়া হয়েছিল । প্রশ্নগুলোর সঠিক উত্তর তৈরি করে পাঠিয়েছে আমাদের ঐক্য, সাম্য,সৌহার্দ্য, সম্প্রীতি, হ্রদ্যতা, মৈত্রি,সততা স্টাডি সার্কেলের পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী- ফারহীন আহম্মেদ, জয়িতা মন্ডল, বিজয়িনী হালদার, সংযুক্তা চক্রবর্তী, গার্গী চ্যাটার্জী, অর্পিতা বৈরাগী, ইসরাত জাহান, সিফাতী সিকদার, ফাহমিদা মাহাজাবিন, বর্ণিতা বাড়ৈ, সাবরিনা মেহেরীন ও চতুর্থ শ্রেণির ছাত্রী- ইসরাত জেরিন, মাহিমা রহমান মেধা, জেরিন আক্তার লিয়া, সাবরিনা সুলতানা সেফা, সোহাদা রহমান, সাদিয়া আক্তার, আফিয়া আনজুম, সওদা ইসলাম ত্বোয়া, সাদিয়া ইসলাম মমি, নওশীন এহসান এশা, তানিশা রহমান, সিছাতুন্নেছা মিম, লাবিবা জামান হূদিতা, কামরুন্নাহার সুমা, সাদিয়া আফরোজ দিনা, সাবরিন তাবাচ্ছুম প্রমীম, শ্রেয়শী সমদ্দার, জারিন তাসনিম, নাফিছা আনজুম ও কারমাইকেল কলেজের ছাত্র সঞ্জীব কুমার চক্রবর্তীর্ , এবং প্রশান্ত কুমার ঘটক রায়। স্টাডি সার্কেলের প্রশ্ন ও উত্তর ১.বুদ্ধদেব বসু জন্মগ্রহণ করেন কত সালে ও কোথায়? উত্তর :কুমিল্লা, নভেম্বর ১৯০৮সালে। ২.বুদ্ধদেব বসুর সাথে কোন কবির তুলনা করা যায়? উত্তর :প্রতিভার বিচিত্রমুখিতায় রবীন্দ্রনাথই তাঁর তুলনা। ৩.বুদ্ধদেব বসুর মনের ধর্ম কী ছিল? উত্তর :মনের ধর্ম ছিল প্রেম। ৪.বুদ্ধদেব বসুর কবিতার প্রধান বিষয় কী? উত্তর :তাঁর অধিকাংশ কবিতাই প্রেম নিয়ে রচিত হলেও সে প্রেম রোমান্টিক প্রেম নয়। ৫.বুদ্ধদেব বসু কোন গ্রন্থের জন্য রবীন্দ্র-পুরস্কার লাভ করেন? উত্তর:‘স্বাগত বিদায়’ গ্রন্থের জন্য রবীন্দ্র-পুরস্কার (মরণোত্তর) লাভ। ৬.‘দেশান্তর’ বুদ্ধদেব বসুর কোন ধরনের গ্রন্থ? উত্তর :ভ্রমণ কাহিনী ৭.রবীন্দ্রনাথকে নিয়ে লেখা বুদ্ধদেব বসুর প্রবন্ধ সংকলনের নাম কী? উত্তর :কবি রবীন্দ্রনাথ (১৯৬৬)। ৮.কাব্যনাট্যের জন্য তিনি কী পুরস্কার পেয়েছেন? উত্তর :১৯৬৭ সালে ‘তপস্বী ও তরঙ্গিণী’ কাব্যনাট্যের জন্য সাহিত্য আকাদেমী পুরস্কার। ৯.তিনি কী উপাধিতে ভূষিত হয়েছিলেন? উত্তর :১৯৭০-এ পদ্মভূষণ উপাধি। ১০.বুদ্ধদেব বসু সম্পর্কে মতামত ব্যক্ত কর(অনধিক তিন লাইন)। উত্তর :মূর্ত প্রেমের প্রতীক বুদ্ধদেব বসু আধুনিক বাংলা কাব্য-আন্দোলনের অন্যতম পথিকৃত। প্রতিভার বিচিত্রমুখিতায় রবীন্দ্রনাথই তাঁর তুলনা। বিশ্বের আধুনিক কবিতা অনুবাদ করে তিনি আমদের আধুিনকতার শিক্ষক হয়ে আছেন।