হাজীগঞ্জে দুই সন্তানের জনকের আত্মহত্যা

আপডেট : ২৯ এপ্রিল ২০১৯, ১৭:০১

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ডে দুই সন্তানের জনক মানিক দেবনাথ (৪৫) আত্মহত্যা করেছে। সে ওই ওয়ার্ডের মৃত হরিপদ দেবনাথের ছেলে। সোমবার দুপুরে সন্তানকে স্কুল থেকে বাসায় এনে স্বামীর আত্মহত্যা দৃশ্য দেখেন স্ত্রী।

স্ত্রী প্রিয়াংকা দেবনাথ কান্নাজড়িত কন্ঠে জানান, আমি প্রতিদিনের ন্যায় সকাল নয়টায় আমার দুই কন্যা নিপা ও দিপাকে নিয়ে স্বামী বিবেক আনন্দ বিদ্যা নিকেতনে যাই। দুপুর ১২টা ৪৫ মিনিটে বাসায় এসে দেখি দরজা ভিতর থেকে বন্ধ। পরে সাবল দিয়ে খুলে ভিতরে গিয়ে দেখি আমার স্বামী ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছে।

স্ত্রী প্রিয়াংকা আরো বলেন, ‘সংসারের ঝামেলা ছিলো না। আমার স্বামী টেইলারিং কাজে সামান্য রুজি করতো। অভাব অনটনে, মাঝেমধ্যে বলতো, আমি এ বাচ্চাদের খরচ কি ভাবে চালাব? আমি বাঁচবো না, মরে যাবো।’

আরও পড়ুনঃ সাপাহারে জবই বিলে মাথার খুলিসহ হাড়ের সন্ধান

হাজীগঞ্জ থানার উপ পরিদর্শক খলিলুর রহমান ও সুমন সঙ্গীয় ফোর্স এসে মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।

ইত্তেফাক/নূহু