ছোটোবেলায় খেলনা ট্রেন নিয়ে খেলার অভিজ্ঞতা হয়তো অনেকেরই আছে। তবে এই খেলনা ট্রেন আর খেলনা ট্রেনের চলার জন্য বানানো রেললাইন দিয়েই এবার গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে বিশ্বখ্যাত খেলনা নির্মাতা প্রতিষ্ঠান ম্যাটেল। সাংহাইয়ের থমাস অ্যান্ড ফ্রেন্ডস টিমের সহায়তায় বানানো এই প্ল¬াস্টিক ট্রেনের চলাচলের জন্য বানানো রেললাইনের মোট দৈর্ঘ্য ছিল ২.৮৮৮ কিলোমিটার। সাধারণ খেলনা রেললাইনের মোট ১৩,৭৬৯ টি ইউনিটের সমন্বয়ে বানানো সাত স্তর বিশিষ্ট এই রেললাইনটি এতোটাই দীর্ঘ যে এর পুরোটা ঘুরে আসতে একটি খেলনা ট্রেনের সময় লাগে প্রায় ৫৯ মিনিট ৫৮ সেকেন্ডের মতো।
