ফরচুন ম্যা গাজিন ২০১২

প্রভাবশালী ব্যবসায়ী নারী

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১২, ১৯:৫৯
প্রতিবছরের ন্যায় এ বছরও ফরচুন ম্যাগাজিন ৫০ জন প্রভাবশালী ব্যবসায়ী নারীদের একটি তালিকা তৈরি করেছেন। এরা প্রত্যেকে বিশ্বের স্বনামধন্য ক্ষ্যতিসম্পন্ন প্রতিষ্ঠানে নিযেদের যোগ্যতানুযায়ী শীর্ষ স্থান দখল করে আছেন। প্রতিযোগীয়মান বিশ্বে বৈশ্বিক অর্থনৈতিক মন্দাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে টিকিয়ে রেখেছেন নিজেস্ব প্রতিষ্ঠানকে। ৫০ জন তালিকাভুক্ত প্রভাবশালী ব্যবসায়ী নারীদের শীর্ষ দশম এ রয়েছেন, গিন্যি রোমেট্রি, ইন্দ্রা নূঈ, মেগ উইটম্যান, ইরিনি রোজেনফিল্ড, ইলিন কুলম্যান, পাট্রিসিয়া ওয়াট্রজ, আরসুলা বার্নস, শ্রেয়াল সান্ডবার্গ, অ্যাবিজিল জনসন, সাফরা ক্যাটজ প্রমূখ নারী। ----- গিন্যি রোমেট্রি বর্তমান বিশ্বের প্রভাবশালী ব্যবসায়ী নারীদের মধ্যে প্রথম স্থান দখল করে আছেন। ২০১১ সালে তার অবস্থান ছিল শীর্ষ ৭। বর্তমানে তিনি আইবিএম’র চেয়ারম্যান, সভাপতি এবং প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিযুক্ত আছেন। মিসেস রোমেট্রি ২০১২ সালের ১ জানুয়ারি আইবিএমএ প্রেসিডেন্ট ও সিইও নিযুক্ত হন। ১৯৮১ সালে আইবিএম-এ তার প্রথম কর্মজীবন শুরু হয়। এরপর থেকেই আইবিএম-এ রোমেট্রি তার নেতৃত্ব দানের সূচনা করেন। যার ফলে আইবিএম-এর বিক্রয় ও বিপণন কৌশলের দ্রুত প্রসার ঘটে। আইবিএম বিশ্বের ১৭০টি আন্তর্জাতিক বাজারে স্থান দখল করে আছে। যার ফলশ্রুতীতে ২০১১ সালে আইবিএম-এর লভ্যাংশ ১৭০ মিলিয়ন ডলারে ছাড়িয়ে গিয়েছিল। রোমেট্রি আইবিএম-কে বিশ্বের উদীয়মান অর্থনীতির সাথে দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছেন। গিন্যি রোমেট্রি নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞান ও তড়িত্ প্রকৌশলের উপর সন্মানিক বিজ্ঞানিক ডিগ্রী অর্জন করেন। ---- ইন্দ্রা নূঈ ১৯৫৫ সালের ২৮ অক্টোবর চেন্নাই শহরে জন্মগ্রহণ করেণ ইন্দ্রা কৃষ্ণমুর্তি নূঈ । বর্তমান অবস্থান গ্রীনিস শহরে। ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসা প্রশাসনের উপর মাস্টার্স করেণ নূঈ। প্রভাবশালী ব্যবসায়ী নারীদের ভেতর তিনি দ্বিতীয় স্থানে আছেন। ১৯৯৪ সালে পেপসিকো কোম্পানীতে জয়েন করেন। ২০০১ সালে কোম্পানীর প্রেসিডেন্ট ও সিইও নির্বাচিত হন। বর্তমানে পেপসিকোর চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে আছেন। নূঈ কোম্পানীর শেয়ার হোল্ডারদের ৫.৬ বিলিয়ন মার্কিন ডলার ফিরিয়ে দিয়েছিলেন, যখন পেপসিকোর মোট আয় ৬৬ বিলিয়ন ডলার থেকে ১৪% বৃদ্ধি পেয়েছিল। নূই এক দশকেরও বেশি সময় ধরে সংস্থাটির বিশ্ব কৌশল নেতৃত্ব পরিচালনা করে আসছেন এবং পেপসিকোকে পুনর্গঠন করে ঢেলে সাজিয়েছেন। ২০০৬ সালে পেপসিকো’র ৪৪ বছরের ইতিহাসে তিনি ছিলেন পঞ্চম সিইও। বিজনেস উইক-এর মতে তিনি ২০০০ সাল থেকে কোম্পানীর বার্ষিক গড় আয় ৭২% এ উন্নীত করেছেন। নূঈ প্রথম ওয়াল স্ট্রীট জার্নালে ৫০ জন প্রভাবশালী মহিলাদেল তালিকায় আসেন ২০০৭-এ। ২০১২ সালে তিনি বিশ্বের সবচেয়ে ক্ষমতাশীল মহিলা হিসেবে ১২ তম স্থানে রয়েছেন।