খুলনা মহানগর খেলাফত মজলিসের সভাপতি, জেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক ও খুলনা ১৮ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা মাওলানা মুফতি গোলাম কিবরিয়াকে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতারের প্রতিবাদে ও তার মুক্তির দাবিতে শনিবার তাড়াইলে প্রতিবাদ সভা করেছে উপজেলা খেলাফত মজলিস। শাখা সভাপতি আলহাজ্ব মাওলানা শামসুল ইসলাম রাহমানীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমদাদুল্লাহর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা ছাত্র মজলিসের সাবেক সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আবুবকর ছিদ্দিক প্রমুখ।
