প্রধানমন্ত্রী শেখ হাসিনার শান্তির মডেল ‘জনগণের ক্ষমতায়ন’ জাতিসংঘে সর্বসম্মতিক্রমে গৃহীত হওয়ায় গতকাল রবিবার মহানগর যুবলীগের উদ্যোগে নগরীতে আনন্দ র্যালী বের হয়। আওয়ামী লীগের দলীয় কার্যালয় সোহেল চত্বরে মিছিলপূর্ব সমাবেশে বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের আহবায়ক সিটি মেয়র শওকত হোসেন হিরন, সংসদ সদস্য তালুকদার মোঃ ইউনুস, মহানগর যুবলীগের আহবায়ক নিজামুল ইসলাম নিজাম, যুবলীগের কেন্দ ীয় কমিটির সদস্য সেরনিয়াবাত সাদেক আব্দুল্লাহ প্রমুখ। সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য আনন্দর্যালী নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পানছড়ি (খাগড়াছড়ি) \ উপজেলা যুবলীগের উদ্যোগে জাতিসংঘে উত্থাপিত “জনগণের ক্ষমতায়ন ও শান্তির সংস্কৃতি শীর্ষক শান্তির মডেল” প্রস্তাবটি গৃহীত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এক আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি পানছড়ি উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু স্কোয়ারে সমবেত হয়। যুবলীগের সভাপতি আল আমিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- পানছড়ি আওয়ামী লীগের সভাপতি বাহার মিয়া, সম্পাদক জয়নাথ দেব, বিজয় কুমার দে, যুবলীগের সাধারণ সম্পাদক নাজির মাহমুদ, আবুল হোসেন প্রমুখ।
