মুন্সীগঞ্জ বিএনপিতে কোন্দল

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১২, ২২:০০
মুন্সীগঞ্জের বাংলাবাজারে বিএনপির দু’ গ্রুপের মধ্যে গোলাগুলির পর এখন এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ফের সহিংসতার আশঙ্কা করছে এলাকাবাসী। দু’পক্ষই নিজেদের ক্ষমতা জানান দিতে নানা কৌশল ও প্রস্তুতি নিচ্ছে বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে। এদিকে ককটেল এবং ফাঁকা গুলিবর্ষণের পরও পুলিশের নিরবতায় এলাকাবাসী বিস্মিত। শুক্রবার যুবদলের কর্মী সম্মেলনে ইউপি যুবদলের সভাপতি প্রার্থী হওয়াকে কেন্দ্র করে মুন্সীগঞ্জ সদর উপজেলার বাংলাবাজারে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। সভার প্রধান অতিথি আব্দুল হাইয়ের উপস্থিতিতে বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেন বাবু ও সাধারণ সমপাদক বাহাউদ্দিন বেপারী হাতাহাতি ছাড়াও পরে ককটেলের বিস্ফোরণ এবং ফাঁকা গুলি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সদর থানার ওসি মো. আবুল বাসার জানান, এই ঘটনায় অভিযোগ দাখিল করলেও পুলিশ কোন ব্যবস্থা নেয়নি।