বাউফল হাসপাতাল পরিদর্শনে জাইকা প্রতিনিধি দল

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১২, ২২:০৩
শনিবার বিকেলে তিন সদস্যের জাইকা প্রতিনিধি দল অবহেলিত দক্ষিণ জনপদের প্রসিদ্ধ বাণিজ্য বন্দর কালাইয়াতে নির্মিত ‘ সাহেদা-গফুর-ইব্রাহিম’ আধুনিক হাসপাতাল পরিদর্শনে আসেন। এরা হলেন জাইকা, বাংলাদেশ অফিসের চীফ রিপ্রেজেন্টেটিভ ড.তাকাও টোডা, জাইকা বাংলাদেশ অফিসের এ্যাডভাইজার মি.নাওকি মাটসোমুরা, এমএস মিডোরি মাটসোমুরা। প্রতিনিধি দলটি প্রত্যন্ত অঞ্চলে আধুনিক হাসপাতালটির নির্মিত ভবন দেখে সন্তোষ প্রকাশ এবং এ জাতীয় উদ্যোগের প্রশংসা করেন। ইতিপূর্বে গত ২৬ আগস্ট বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক ডা: একে আজাদ খান ও সেক্রেটারি জেনারেল মো: সাইফউদ্দিন কালাইয়াতে এসে হাসপাতালটির ভৌতিক অবকাঠামো ও নির্মিত ভবন পরিদর্শন করে যান। খুব শিগিগর ‘মা ও শিশুকে ’ অগ্রাধিকার দিয়ে প্রাথমিক পর্যায়ে ৩০ শয্যার এ হাসপাতালটির চিকিত্সা কার্যক্রম উদ্বোধন করা হবে বলে জানালেন, হাসপাতালটির প্রতিষ্ঠাতা ও মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান এসএম ফিরোজ আলম। ভিত্তি প্রস্তর স্থাপন করেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক ডা: একে আজাদ খান ।