বিশ দিনেও বাড়ি ফেরেনি পীরগাছার আসাদুল

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১২, ২২:০৪
পীরগাছা থেকে নিখোঁজ হওয়া মানসিক ভারসাম্যহীন আসাদুল হকের (২৯) ২০ দিনেও সন্ধান মেলেনি। উপজেলার বড়দরগাহ ইউনিয়নের ফকিরাপাড়া গ্রামের আব্দুল আলিমের পুত্র আসাদুল হক।পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার বড়দরগাহ ইউনিয়নের ফকিরাপাড়া গ্রামের আব্দুল আলিমের পুত্র আসাদুল হক বড়দরগাহ বাজার এলাকার একটি ফার্নিচারের দোকানে ১ মাস কাঠমিস্ত্রীর কাজ করে এবং ১৫ দিনের হাজিরা উত্তোলন করে। বাকি পাওনা টাকা দিতে বিভিন্ন টালবাহানা করে দোকান মালিক। গত ২৬ নভেম্বর দোকান মালিকের কাছে আসাদুল তার পাওনা টাকা চাইলে তাদের মাঝে কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে উক্ত মালিকসহ ৩/৪ জন লোক আসাদুলকে কাঠ দিয়ে মাথায় আঘাত করে। পরে তাকে আহত অবস্থায় স্থানীয় ডাক্তারের চেম্বারে নিয়ে গিয়ে চিকিত্সা দেয়া হয়। মাথায় আঘাত পাওয়ার পর থেকে আসাদুল ভারসাম্য হারিয়ে ফেলে এবং তাকে দু’তিনদিন ঘরে আটকে রাখা হয়। ২ ডিসেম্বর বাড়ির সকলের অজান্তে আসাদুল হক বাড়ি থেকে বের হয়ে গিয়ে আর ফিরে আসেনি। যদি কেউ আসাদুল হকের কোন সন্ধান পান তাহলে ০১৯৪৩৩১২৭২৫ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।