নওগাঁর পোরশা উপজেলায় গতকাল রবিবার আর্সেনিক রোগ নির্ণয় ও আর্সেনিকমুক্ত খাবার পানি সরবরাহ ব্যবস্থার উপর কর্মশালা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য বিভাগের নন-কমিউনিটি ক্যাবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের অধীনে পোরশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ এ কর্মশালার আয়োজন করে।