নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের এ.বি ও সি গ্রুপের ভর্তি পরীক্ষা আগামী মঙ্গল ও বুধবার। মঙ্গলবার এ গ্রুপ, বুধবার বি ও সি গ্রুপের ভর্তি পরীক্ষা বুধবার সকাল-বিকাল অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও নোয়াখালীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর ১৪টি বিভাগের ৮৬০টি আসনের বিপরীতে সর্বমোট ২০,০৬৪ জন প্রার্থী আবেদন করে। ভর্তি পরীক্ষার আসন-বিন্যাস বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে পাওয়া যাচ্ছে। বিস্তারিত জানার জন্য ০১৭১১২৮৪৯১০ নম্বরে যোগাযোগ করা যাবে।
