যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন ও জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে শনিবার বগুড়া সেক্টর কমান্ডার্স ফোরাম বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। শহরের সাতমাথা বগুড়া জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে থেকে মিছিল বের হয়। পরে বগুড়া জেলা সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি মাসুদার রহমান হেলালের সভাপতিত্বে সমাবেশ হয়। বক্তব্য রাখেন, কমিউনিস্ট পার্টি বগুড়ার সভাপতি জিন্নাতুল ইসলাম জিন্নাহ, উদীচী বগুড়া জেলা সংসদের সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজু, দুলাল কুন্ডু, কাউন্সিলর আমিনুল ফরিদ প্রমুখ।
