মির্জা ফখরুলের মুক্তি দাবিতে ঠাকুরগাঁওয়ে প্রতীকী অনশন

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১২, ২২:১০
নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তির দাবিতে প্রতীকী অনশন করেছে ঠাকুরগাঁও পৌর বিএনপি। রবিবার সকালে শহরের সমবায় মার্কেট চত্বরে এ প্রতীকী অনশনে অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক তৈমুর রহমান, পৌর বিএনপির সভাপতি এ্যাড আব্দুল হালিম, সাধারণ সম্পাদক তারিক আদনান, মহিলা নেত্রী ফুরাতুন নেসা প্রমুখ।