দুমকী উপজেলার লেবুখালীর পায়রা নদীর ভাংগনে বিলীন হয়ে গেছে এক হাজার পরিবার। পায়রার ভাংগনের পার্শ্বস্থ রয়েছে লেবুখালীর ভারানীর খাল। ভারানী খালের গভীরতা প্রায় ৬০ ফুট। স্রোত পড়ছে প্রচুর পরিমাণে। শনিবার রাতে হঠাত্ ভারানী খালের পাশ দিয়ে লেবুখালী মৌকরনগামী শহীদ আ: সালাম রোডের শরীফ রাড়ীর সামনে দিয়ে সি সি ঢালাই রাস্তাসহ ফাটল ধরায় বিপাকে পড়ছে খালের আশ-পাশের ৫০০ পরিবার। পার্শ্বস্থ রয়েছে লেবুখালী হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়, লেবুখালী বাজার, ইউনিয়ন তহসিল অফিস, স’মিল, রাইসমিল ও সাব পোস্ট অফিস। এ খালের গভীরতা ও স্রোতের কারণে গত বছর পূর্ব কার্তিকপাশা জয়নাল ডাক্তার বাড়ীর সামনে লোহার পুলের ১৫০ ফুট ব্রিজ খালে নিমজ্জিত হয়ে গেছে। লেবুখালীর ব্যবসায়ী জহির বলেন, লেবুখালীর পাগলা ব্রিজের কলমের নিচে মাটি নেই। যে কোন মুহূর্তে ডুবে যেতে পারে বলে আশংকা করছেন। বিষয়টি স্থানীয় প্রশাসনের সাথে আলাপ করলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অভিহিত করছেন বলে জানান।
