ওয়ার্ল্ড সিটিজ দাবা চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সহজ জয়

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১২, ২২:১২
ওয়ার্ল্ড সিটিজ দাবা চ্যাম্পিয়নশিপের প্রথম রাউন্ডে বাংলাদেশ ৩-১ পয়েন্টে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে হারিয়েছে। শনিবার অনুষ্ঠিত এই খেলায় জাতীয় দল সহজ জয় পেয়েছে। গত শনিবার রাতে সংযুক্ত আরব আমিরাতের আল-আইনে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান আন্তর্জাতিক মাস্টার আবদুল্লাহ হাসানকে হারিয়েছেন। তবে ড্র করেছেন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ। নিয়াজ গ্র্যান্ডমাস্টার সালেম সালেহের সঙ্গে এবং আন্তর্জাতিক মাস্টার মিনহাজউদ্দিন আহমেদ সাগর আন্তর্জাতিক মাস্টার ওমর নোমানের সঙ্গে ড্র করেন। আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল ওয়াক ওভার পান। গতকাল রাতে ইংল্যান্ডকে মোকাবেলা করছিল।