সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১২, ২২:১৮
মাগুরা প্রতিনিধি জানান, মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, অপর ২ জন আহত হয়েছে । গতকাল রবিবার দুপুরে মাগুরা-যশোর সড়কের সদর উপজেলার মঘির ঢাল নামক স্থানে যশোর থেকে মাগুরাগামী একটি পরিবহন বাস একই দিকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে মোটরসাইকেলে থাকা তিন যাত্রী মিটুল (২৫), সাকি (২২) ও সানি (১০) রাস্তার পাশে পড়ে যায়। এ সময় বিপরীত দিক থেকে শালিখাগামী একটি গ্রামবাংলা মোটরসাইকেলে থাকা তিন যাত্রীকে পুনরায় চাপা দিলে তারা তিন জন মারাত্মক আহত হয়। আহত অবস্থায় তাদেরকে সদর হাসপাতালে ভর্তি করা হলে গুরুতর আহত সাকিব (২২) মারা যায়। নিহত সাকিবের বাড়ি মাগুরা শহরের ইসলামবাগ এলাকায়। খুলনা অফিস জানায়, খুলনা-পাইকগাছা সড়কে গতকাল রবিবার পাইকগাছা উপজেলার চারাবটতলা নামক স্থানে বাসের চাকায় পিষ্ঠ হয়ে বাইসাইকেল আরোহী শাহাজাহান মোড়ল (৫২) প্রাণ হারিয়েছেন। রাড়ুলী গ্রামের বাড়ি থেকে পাইকগাছা উপজেলার দিকে যাওয়ার সময় খুলনাগামী একটি বাসের সঙ্গে ধাক্কার ফলে এ দুর্ঘটনা ঘটে। বরগুনা (দক্ষিণ) প্রতিনিধি জানান, বরগুনার আমতলী উপজেলার শাখারিয়া নামক স্থানে শনিবার রাতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়। তার নাম সতীশ চন্দ্র রায়। বাড়ি সদর উপজেলার ছোট বালিয়াতলী গ্রামে। ঢাকা-বরগুনাগামী আবদুল্ল¬াহ পরিবহন বরগুনা আসার পথে গাছের সাথে ধাক্কা লাগলে তিনি ঘটনাস্থলে মারা যান।