নওয়াব উল্লাহ
বিশিষ্ট সমাজ সেবক, বরগুনা জিলা স্কুলের সাবেক সহকারী শিক্ষক নওয়াব উল্লাহ আর নেই। তিনি গতকাল রবিবার সকাল ৯টায় লেমুয়া-খাজুরা গ্রামের নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি স্ত্রী, ৫ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। গতকাল বিকালে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।
মোহাম্মদ হোছাইন খান
কক্সবাজার জেলা আওয়ামী লীগের প্রবীণ সদস্য মোহাম্মদ হোছাইন খান (৫৮) গতকাল রবিবার বিকাল সাড়ে ৫টায় হূদক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহে...... রাজিউন)। তিনি তিন ছেলে, এক মেয়ে এবং স্ত্রীসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন।
মোকলেছুর রহমান
কাউখালী প্রেসক্লাবের সভাপতি রবিউল হাসান রবিনের নানা মোকলেছুর রহমান গতকাল রবিবার সকালে খুলনার একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তার বয়স হয়েছিল ৯৮ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। রবিবার বাদ জোহর তাকে খালিশপুর গোরস্থানে দাফন করা হয়।
মো. রেজাউল করিম
ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে গতকাল সকাল ৮টায় ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশের (ইনসাব) কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য মো. রেজাউল করিম (৩৭) ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশের (ইনসাব) সভাপতি মো. রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক শোক প্রকাশ করেছেন।-প্রেস বিজ্ঞপ্তি
রমেশ চন্দ্র দেবনাথ
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির বিভাগীয় যুগ্ম সাধারণ সম্পাদক, মহানগর সর্বজনীন পূজা কমিটির সদস্য ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কোষাধ্যক্ষ শ্রী গোপাল দেবনাথের বাবা শ্রী রমেশ চন্দ্র দেবনাথ (৯৩) বার্ধক্যজনিত কারণে গত শনিবার সকাল সোয়া ১০টায় মৃত্যুবরণ করেন। তিনি ৬ পুত্র, ১ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মো. নূরুল ইসলাম
রায়গঞ্জ পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, বিশিষ্ট কাঠ ব্যবসায়ী মো. নূরুল ইসলাম (৫৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। গত শনিবার রাত সাড়ে ৮টায় পূর্ব লক্ষ্মীকোলা মহল্লার নিজ বাসভবনে তিনি হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ২ স্ত্রী, ৩ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল রবিবার বাদ জোহর জানাজা শেষে তাকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়।
